গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৫ অগস্ট নয়, নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে ১৮ অগস্টও স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ দিন। সেই স্মৃতিকে সামনে রেখে সোমবার ভাগীরথীর বুকে ‘ভারত ভুক্তি দিবস’ পালন করলেন গবারচর ও চরসারাগড় এলাকার বাসিন্দারা। অনুষ্ঠানে বিশেষভাবে অংশ নেন স্থানীয় মৎস্যজীবীরা।

ইতিহাস বলছে, ১৯৪৭ সালের ১৫ অগস্ট দেশ স্বাধীন হলেও নদিয়ার একাধিক এলাকা প্রথমে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। সিরিল র‍্যাডক্লিফের সীমানা নির্ধারণের জেরে শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট ও কৃষ্ণগঞ্জের বিস্তীর্ণ অংশ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ১৫ থেকে ১৭অগস্ট পর্যন্ত ওই এলাকার মানুষকে পাকিস্তানের পতাকার তলায় থাকতে হয়েছিল বলে স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে। পরবর্তীতে নদিয়ার এলাকা ভারতের অন্তর্ভুক্ত করার দাবিতে উদ্যোগী হন স্থানীয় নেতৃত্ব। কৃষ্ণনগরের রানিমা জ্যোতির্ময়ী দেবী এবং শান্তিপুরের পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের নেতৃত্বে প্রতিনিধি দল দিল্লিতে যায়। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগেও বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আসে। এরপর সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে ১৮ অগস্ট নদিয়ার সংশ্লিষ্ট অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়।

আরও পড়ুনঃ ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই প্রতি বছর ১৮ অগস্ট এই বিশেষ আয়োজন। এদিন ভোর থেকেই গবারচর ও চরসারাগড়ের মৎস্যজীবীরা সাজিয়ে তোলেন তাঁদের নৌকা। নৌকার মাথায় উড়তে থাকে তেরঙ্গা। একের পর এক জাতীয় পতাকা নিয়ে ভাগীরথীর জলে ভেসে ওঠে নৌকা। নদীর দুই পাড়েও ভিড় করেন বহু মানুষ। দেশের প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের বার্তা দিয়ে এভাবেই ইতিহাসের সেই দিনটিকে স্মরণ করেন শান্তিপুরের মৎস্যজীবী

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে