ডায়মন্ড হারবারে রেল লাইনের ধারে মহিলার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার

ডায়মন্ড হারবার থানা এলাকার বাশুলডাঙা ও নেতড়া স্টেশনের মাঝে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল লাইনের ধারে অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার(South 24 Parganas) ডায়মন্ড হারবার থানা এলাকার(Diamond harbour) বাশুলডাঙা ও নেতড়া স্টেশনের মাঝে। মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার লাইনের বাশুলডাঙা ও নেতড়া স্টেশনের মাঝে রেললাইনের ধারে অজ্ঞাত পরিচয় বিশিষ্ট এক মহিলার দেহ পড়তে থাকেন কয়েকজন ব্যক্তি। দেহে ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। মহিলার মাথা ও পায়ে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। এর পর তাঁরা খবর দেন ডায়মন্ড হারবার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি কী ভাবে ওই মহিলার মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার বয়স ৩৫ বছরের আশেপাশে। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি। ডায়মন্ড হারবার থানার পুলিশের তরফে মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মহিলার পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল উদ্ধারের সময়। মৃতদেহের সঙ্গে একটি ব্যাগও উদ্ধার করেছেন তদন্তকারীরা। কেউ অন্যত্র খুন করে রেল লাইনের পাশে ফেলে রেখে গিয়েছে না কি অন্য কোনওভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহের ছবি তুলে বিভিন্ন থানায় পাঠানো হচ্ছে সনাক্তকরণের কাজের জন্য।

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

মুখে দিলেই মিলিয়ে যাবে, বাড়িতেই বানান নরম তুলতুলে তালের বড়া

বাড়িতেই বানিয়ে ফেলুন ৫ হাজার কেজি টাকার মিষ্টি Pista Lauj, রইল রেসিপি

‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২