এই মুহূর্তে

দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক! ঘটনাস্থলে পৌঁছাল বম্ব স্কোয়াড

নিজস্ব প্রতিনিধিঃ ফের বোমাতঙ্ক।  সোমবার হরিশ মুর্খাজি স্ট্রিটের পর মঙ্গলবার দ্বিতীয় হুগলি সেতুতে বোমার আতঙ্কে শোরগোল। জানা গিয়েছে,   সেতুর ধারে একটি টিফিন কৌটো ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে বম্ব স্কোয়াড। নিরাপত্তার কারণে যান চলাচল আংশিক বন্ধ রাখা হয়েছিল।  তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । 

পুলিশ সূত্রে খবর, নবান্ন থেকে কলকাতা অভিমুখী রাস্তায়, সেতুর টোল প্লাজার কাছে একটি বেওয়ারিশ ব্যাগ পড়ে থাকতে দেখা যায় । পথচলতিরা আতঙ্কে খবর দেয় পুলিশকে । তবে ততক্ষণে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । ঘটনাস্থলে পৌঁছায় বোম্ব স্কোয়াড । গোটা এলাকা স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালায় পুলিশ । শেষ পাওয়া খবর অনুসারে, বোমা বা সেই জাতীয় কিছু পাওয়া যায়নি। পুলিশ টিফিন কৌটোটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। 

উল্লেখ্য, সোমবার রাতে  ৮টা নাগাদ ৯৭/এ হরিশ মুখার্জী স্ট্রিট এ একটি নির্মীয়মাণ বাড়ির সামনে দু’টি বাক্স পরে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ।  পরে জানা যায়, কে বা কারা ফাঁকা ওষুধের বাক্সকে ফেলে রেখে গিয়েছিল। এর ২৪ ঘণ্টার মধ্যে ফের ঘটল বোমাতঙ্ক । তাতেই গোটা এলাকা জুড়ে ছড়াল উত্তেজনা । 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

বালির প্রফুল্ল সমিতির পুজোয় মা সরস্বতী আবির্ভূত হচ্ছেন পুকুরের জলের নীচ থেকে

সরস্বতী পুজোর থিমে SIR, বিদ্যার দেবী হয়তো বলছেন, “আমাকেও ছাড়লি না তোরা!”

শুনানি কেন্দ্র তাণ্ডবের ঘটনায় ইআরওকে চিঠি দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক, কী লিখলেন?

খুন হননি! বেলডাঙার সেই পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনল ঝাড়খণ্ড পুলিশ

হাবড়ায় নেশামুক্তি কেন্দ্রে রহস্যমৃত্যু,ধৃত ৭, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ