তেহট্টর নিউ পাথরঘাটা বিএসএফ ক্যাম্পে জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া : ব্যারাকের মধ্যে এক জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সীমান্তরক্ষী বাহিনীর ব্যারাকে। মৃত জওয়ানের নাম বিক্রম ধোবি (২৬)। তার বাড়ি রাজস্থানে । তিনি বিএসএফের ১৬১ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। মৃত জওয়ানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তেহট্ট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার(Tehatta P.S.) নিউ পাথরঘাটা বিএসএফ ক্যাম্পে(BSF Camp)।

পুলিশ সুত্রে খবর, সোমবার সন্ধ্যায় রোল কলের সময় ওই জওয়ান অনুপস্থিত ছিলেন। রোল কলের পর তার সহকর্মীরা ক্যাম্পের ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। তৎক্ষণাৎ তাঁকে নামিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদে ঐ জওয়ান আত্মঘাতী হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন পাওয়া যাবে বলে পুলিশের ধারণা। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়ার সমস্ত রকম বন্দোবস্ত করছে বিএসএফ। সহকর্মীরা কেউই বুঝতে পারছেন না কেন ওই জওয়ান আত্মহত্যার পথ বেছে নিলেন। মৃত জওয়ানের রাজস্থানের বাড়ি থেকে তার পরিবারের লোকজন নদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ