আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে আয়োজিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে আয়োজিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিএসএফ বাহিনীর এমন উদ্যোগে ভালই সাড়া দিয়েছে যুব সমাজ। বুধবার (১২ অগস্ট) ভোরে কাদিপুর থেকে ৬ কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। ম্যারাথনের উদ্বোধন করেন ৩২ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সুজিত কুমার। শুধু সীমান্ত নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-যুবক এই প্রতিযোগিতার অংশ নিয়েছিলেন।

দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিয়েছেন প্রতিযোগিরা। এছাড়া অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সভায় মন্তব্য রাখতে গিয়ে কমেন্ডেন্ট সুজিত কুমার জানিয়েছেন, ‘যুবক-যুবতী দের জন্য এই ম্যারাথন আয়োজন করা হলেও বহু শিশু এতে অংশ নিয়েছে। দেশের যুব সমাজকে খেলাধুলোর প্রতি আগ্রহ বৃদ্ধি করার জন্য বিএসএফের পক্ষ থেকে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।’

ম্যারাথন দৌড়ে যারা প্রথম হয়েছেন তারা সমাজের উদ্দেশ্যে বলেছেন, ‘যারা মোবাইলের প্রতি আসক্ত রয়েছেন, তাঁদের মোবাইল ছেড়ে দিয়ে খেলাধুলোয় মননিবেশ করা উচিত। আমি শান্তিপুর থেকে এসেছি। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুব খুশি। বিশেষ করে, বিএসএফের সঙ্গে মিলে অবাধে এখানে চলাফেরা করতে পেরে আমি খুব খুশি।’আর একজন বলেছেন, ‘২২ মিনিটে আমি আমি ম্যারাথন শেষ করেছি। আমি রানাঘাট থেকে এসেছি। আমি সবাইকে বলতে চাই এই ধরনের খেলাধুলোয় যোগ দেওয়া উচিত সবাইকে। মোবাইল থেকে দূরে থেকে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত।’

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?