যাত্রীবোঝাই বাস পড়ল নয়ানজুলিতে, মৃত ১, জখম ৩৫

যাত্রীবোঝাই এক বাস উলটে গেল নয়ানজুলিতে। ভয়াবহ দুর্ঘটনার (Bus Accident) জেরে মৃত্যু (death) হয়েছে এক মহিলা যাত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রীবোঝাই এক বাস উলটে গেল নয়ানজুলিতে। ভয়াবহ দুর্ঘটনার (Bus Accident) জেরে মৃত্যু (death) হয়েছে এক মহিলা যাত্রীর। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ হুগলি জেলার হরিপালে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন কম করে আরও ৩৫ জন যাত্রী। গুরুতর অবস্থায় ৮ জনকে চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি (Raidighi)  থেকে একটি বাসে (Bus) করে পুরুলিয়ার অযোধ্যায় পিকনিকে যান প্রায় ৭২ জন। সেখানে পিকনিক (Picnic) করে মঙ্গলবার রাতে ফিরছিলেন তাঁরা। ফেরার পথে হুগলির (Hooghly) হরিপালে (Haripal) আচমকা বাসটি উলটে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। বাস উলটে যাওয়াড় পর যাত্রীরা আর্তনাদ করতে থাকেন। এমনিতে শীতের ভোরে রাস্তায় লোকজন কম ছিল। যাত্রীদের চিৎকার শুনে পথচলতি অন্য গাড়ি দাঁড়িয়ে যায়। সেই গাড়ি থেকে লোকজন নেমে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধারকাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় স্থানীয় থানাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিপাল ও চণ্ডিতলা থানার পুলিশ। বাসটিকে উদ্ধার করতে আনা হয় ক্রেন। এখনও পর্যম্নত এই দুর্ঘটনার ফলে এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এক যাত্রী জানান, ভোরে ঘুমিয়ে পড়েছিলাম। আচমকা বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এরপর দেখি কাদায় পড়ে রয়েছি। কীভাবে এই ঘটনা ঘটলা তার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসের চালক ঘুমিয়ে পড়েছিল, নাকি যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং