বাঙালি হেনস্তা! রাজ্যপালের আশ্বাসে আস্থা নেই, বললেন তৃণমূল সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর : স্বাধীনতা দিবসের দিনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে রাজ্যের পরিযায়ী শ্রমিকেদের কথা। তিনি আশ্বাস দিয়ে বলেছেন সব সমস্যার সমাধান করা হবে। ব্যারাকপুরে গান্ধীঘাটে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন হয়েছে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং প্রশাসনিক কর্তারা। হাজির ছিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকও।

ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনার বার বার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। এবার পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধান করার কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছেন, ভিন রাজ্য গিয়ে পরিযায়ী শ্রমিকদের যে সকল সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, সমস্যার সমাধান তাড়াতাড়ি হবে। ওই বিষয়ে প্রশাসনিক স্তরে উদ্বেগ বাড়ছে। কিন্তু আশা করা যায়, সমস্যার দ্রুত সমাধান করা যাবে। কিন্তু কীভাবে সমস্যার সমাধান করা হবে তা নিয়ে কিছু বলেননি।

রাজ্যপালের এই প্রত্যাশা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেছেন, রাজ্যপালের এই প্রত্যাশা ভাল। কিন্তু যাদের ভরসায় এই কথা বলা হচ্ছে, তাঁদের ওপরে ভরসা নেই রাজ্যের মানুষের। এখন বাংলার মানুষ বিজেপি শাসিত রাজ্যে ক্রমাগত হেনস্তা হচ্ছেন। বৈধ নথি থাকা সত্ত্বেও, অবৈধ আখ্যা দিয়ে তাঁদের আটকে রেখে হেনস্তা করা হচ্ছে। দেশের স্বাধীনতায় বাংলা অগ্রণী ভূমিকা রয়েছে। কিন্তু সেই বাঙালিই আজ সারাদেশে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত।

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল