দার্জিলিংয়ে দেশবন্ধুর বাড়ি সংস্কারের নির্দেশ হাইকোর্টের

দার্জিলিংয়ে থাকা দেশবন্ধুর বাড়ি আগামী ১২ সপ্তাহের মধ্যে সংস্কার করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের(Deshbandhu Chittaranjan Das) দার্জিলিংয়ে(Darjeeling) একটি বাড়ি(House) ছিল। সেই বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থা। তার জেরেই অভিযোগ উঠেছিল যে, দেশবন্ধুর দার্জিলিংয়ের বাড়িতে বহুদিন কোনও সংস্কারের কাজ করানো হয়নি। এমনকী, বাড়ির মধ্যে যে মিউজিয়াম রয়েছে, সেটাতে তালা দেওয়া রয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হয় না। ওই হেরিটেজ ভবন সংস্কার ও মিউজিয়াম খোলার দাবিতে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সেখানেই দেশবন্ধুর ওই বাড়ি অবিলম্বে সংস্কারের(Repair) নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, আগামী ১২ সপ্তাহের মধ্যে সংস্কারের কাজ শুরু করতে হবে বলেও এদিন জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।  

আরও পড়ুন শওকত মোল্লার সম্পত্তি মামলা খারিজ হাইকোর্টে

এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক জানান, চিত্তরঞ্জন দাসের দার্জিলিং এর বাড়ি ও সেখানে থাকা মিউজিয়াম সংস্কারের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে। সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ এবং প্রশাসনিক অনুমতি চেয়ে গত ২৮ জুলাই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে চিঠি পাঠিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তরফে প্রয়োজনীয় অর্থ এবং হেরিটেজ ভবন সংস্কারে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি মিললেই কাজ শুরু করা যাবে। এই বক্তব্য শোনার পরেই ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওই হেরিটেজ ভবন সংস্কারের জন্য অবিলম্বে প্রয়োজনীয় অর্থ এবং প্রশাসনিক অনুমতি প্রদান করতে হবে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অতিরিক্ত সচিবকে। পাশাপাশি আগামী ১২ সপ্তাহের মধ্যে সংস্কারের কাজ শুরুও করে দিতে হবে।

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড