রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টেশনে বৈধ হকারদের জন্য বিকল্প জায়গার বিষয়টি বিবেচনা করতে হবে রেল দফতরকে। এখনই উচ্ছেদ নয় ,নির্দেশ হাইকোর্টের। বুধবার হাইকোর্টে শুনানি পড়বে মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যেভাবে উচ্ছেদ করা হচ্ছে তাতে মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। কেন্দ্র বা রাজ্য কেউই হকারদের অধিকার কেড়ে নিতে পারে না। শুনানি পর্বের পর হাইকোর্টের(High Court) পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত উচ্ছেদ করা যাবে না। জমির অবস্থান ও রেকর্ড দেখা ছাড়াও আগামী দিনে প্রতিটি মামলার ক্ষেত্রে কেন নোটিস জারি হচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে রেলকে। এর মধ্যে যাদের কোন সময় রেল বসার অনুমতি দিয়েছিল এমন ক্ষেত্রে আগামী দিনের রেল তাদের অবস্থান জানাবে রিপোর্ট দিয়ে ।কারণ কিছু ক্ষেত্রে উচ্ছেদ করার আগে বিকল্প জায়গা বিষয়টি বিবেচনা করে আদালতে জানাতে হবে রেলকে।

বারুইপুর ,ডানকুনি, গুমা, বামনগাছি, বালিগঞ্জ ,বনগাঁ, দুর্গানগর, যাদবপুর সহ যতগুলো স্টেশন সংলগ্ন এলাকায় রেলের উচ্ছেদের নোটিস নিয়ে মামলা হয়েছে জুন মাস পর্যন্ত সেখানে নতুন করে আগের নোটিশ কার্যকর করা যাবে না। বুধবার রেলের জমিতে জবর দখল সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের শুনানিতে অভিযোগ ওঠে যে বেশ কিছু জায়গায় রেলওয়ে স্টেশন সংলগ্ন জায়গায় নোটিশ দেওয়া হল বাস্তবে সেই জমি রেলের কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই অবস্থায় আগে রেলকে এইসব জায়গায় সরজমিনে দেখে ফিজিক্যাল ভেরিফিকেশন করে আগামী দিনে রিপোর্ট দিতে হবে বলে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য তার পর্যবেক্ষণে জানিয়েছেন। রেল আগামী জুন মাস পর্যন্ত কোথাও কোনো উচ্ছেদ করতে পারবে না বলে হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার হকারদের পক্ষে আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রেলের জমিতে বসা দোকানদারদের বিকল্প কর্মস্থানের বিষয়টি নজরে এনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ঠেলাগাড়ি, ঝুপড়ি দোকান করে হাজার হাজার পরিবার সংসার চালাচ্ছে ।

এই ভাবেই তারা সংসার চালাতে বাধ্য হচ্ছে। তাদের উপর আরো চাপ বাড়ানোর সরকারের কাজ হতে পারে না ।রাষ্ট্র তাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করতে পারে না ।অথচ এখানে হঠাৎ বুলডোজার পাঠিয়ে ভেঙে চুরে সব শেষ করে দেওয়া হচ্ছে। প্রতি রাতে কোন না কোন জায়গায় লোকজন রাত পাহারা দিয়ে বসে থাকছেন। তাতেও বুলডোজারের হামলা থেকে বাঁচতে পারছে না। যখন কেউ রেলের জমিতে বসে পড়ছে ,তখন তাঁকে বাধা না দিলে, দুই তিন দশক পর তাকে উচ্ছেদ করা যাবে না। এটা সুপ্রিম কোর্টের রায়ের পর্যবেক্ষণে আছে। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যুক্তির প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য প্রশ্ন তোলেন, রেলের জায়গা এবং প্ল্যাটফর্ম (Platform)যদি দখল করে ও দোকান বসে সেক্ষেত্রে রেল কি তাদের তুলবে না ?কিছু ক্ষেত্রে রেল স্টল করে বসার ব্যবস্থা করেছিল তাদের উচ্ছেদের ঘটনা কি আছে ?লাইসেন্স আছে এমন লোকেদের তুলেছে ,এটা বলতে পারবেন?

মামলাকারী আরেক পক্ষের আইনজীবী ফিরদৌস শামীমের দাবি বহু ক্ষেত্রে রেলযাত্রীদের একাংশ অভিযোগ করেছেন প্ল্যাটফর্ম ও রেলের রাস্তা থেকে উচ্ছেদ হচ্ছে । তাঁর দাবি ,বারুইপুরে ১৯৯৫ সাল থেকে রেলের লাইসেন্স পাওয়ার ৪০টি পরিবারকে কোন তারিখ সই ছাড়া উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে । শামিমের অভিযোগ হুগলি নদী জলপথ থেকে লাইসেন্স নিয়ে কিছু বাসিন্দা বসেছিলেন। তাদেরও নোটিশ দেওয়া হয়েছে। স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ডানকুনিতে সেখানেও নোটিশ দেওয়া হয়েছে। ৩২ টি পরিবারের দোকান বাসস্থান রয়েছে। রেলের আইনজীবী ধীরজ ত্রিবেদীর দাবি ,১৮৮১ সাল থেকে তাদের ওই জমি কিনে নেওয়ার ন্যূনতম দাম জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কেউ টাকা জমা দেয়নি।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া