নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অস্বস্তি আরও বাড়ল। পুলিশের দায়ের করা নতুন মামলায় নন্দীগ্রামের প্রার্থীর রক্ষাকবচ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কংগ্রেস প্রার্থীকে জামিনের জন্য আবেদন করতে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে। আজ, শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ, সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচ সংক্রান্ত নির্দেশ খারিজ করে দিয়েছে। ১৯ বছরের পুরনো মামলায় গ্রেফতার হয়েছেন মিলন প্রধান। এত পুরনো মামলায় এখন গ্রেফতার কেন? এই প্রশ্ন তুলে গতকাল, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নন্দীগ্রামের প্রার্থীকে রক্ষাকবচ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। আজ, শুক্রবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতিরর মন্তব্য, ‘একক বেঞ্চ কী ভাবে এই নির্দেশ দিতে পারে? এই নির্দেশ দেখে আমি বিস্মিত!’

আরও পডুন: কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়েছিল, নতুন মামলায় কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার দেখানো যাবে না। ওই মামলায় তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কেন আগাম জামিনের আবেদন করেননি, অথবা গ্রেফতারির পরে কেন জামিনের আবেদন করেননি? তিনি আরও জানান, একজন আইনের ছাত্র হিসেবে আইন কঠোর ভাবে মেনে চলবেন তিনি। এখানেই শেষ নয়, প্রধান বিচারপতি বলেছেন, কংগ্রেস প্রার্থী নির্বাচনে লড়তেই পারেন। কিন্তু আইনকে এড়িয়ে নয়। নির্বাচনে লড়াই করছেন বলে তিনি বিশেষ ব্যক্তি নন। আইনের চোখে সকলে সমান।

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো