ক্যানিং থানার পুলিশ কোয়ার্টারে মহিলা হোম গার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: ক্যানিং থানার কোয়ার্টার থেকে রবিবার এক মহিলা হোম গার্ডের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যানিং এলাকায়। মৃতা কনস্টেবলের পরিবার এই মৃত্যুর ঘটনায় এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই হোমগার্ডকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে জীবনতলা থানার উত্তর মৌখালীর বাসিন্দা হোমগার্ড গুলজান পারভীন মোল্লা(Parvin Molla) ওরফে রেশমি। তার বয়স মাত্র ২২ বছর। কর্মসূত্রে তার কোয়ার্টার ছিল ক্যানিং থানার(Canning P.S.)  পিছনে। শুক্রবার ডিউটি শেষ করে ওই মহিলা কনস্টেবল ফিরে আসেন তার কোয়ার্টারে। এরপর তার বাড়ির লোক তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে।

কিন্তু মোবাইল ফোন বেঁচে গেলেও মেয়ের সাথে কথা বলতে না পেরে বাড়ির লোকজন ছুটে আসে ক্যানিং থানার কোয়ার্টারে। তার বোন রোকসানা খাতুন দিদির পুলিশ কোয়ার্টারে এসে দেখে দরজা বন্ধ ছিল না। ভেজানো ছিল। দরজা খুলে ভিতরে ঢুকে দেখে তার দিদি গলায় ওড়না দিয়ে সিলিং থেকে ঝুলছে। কান্নায় ভেঙে পড়েন বোন রুকসানা। এরপরই ক্যানিং থানা থেকে পুলিশ গিয়ে রেশমির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনা তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে রেশমি আত্মহত্যা করেছেন বলে মনে করছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। তবে এই তথ্য মানতে নারাজ রেশমির পরিবার।

মৃত মহিলা কনস্টেবলের কাকা সায়েদ মোল্লা দাবি করেছেন তার ভাইজিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আত্মহত্যা করার মেয়ে নয় সে। দোষী ওই সাব ইন্সপেক্টরের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে কত দু’বছর আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে(Bhangar) খুন হয়েছিলেন রেশমির বাবা রশিদ মোল্লা। তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন তিনি। বাবার মৃত্যুর পর বড় মেয়ে হিসেবে হোম গার্ডের (Homeguard)চাকরি পেয়েছিলেন রেশমি। সংসারের হাল ধরেছিলেন তিনি । কিন্তু বাবার পর মেয়ের এরকম অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। ক্যানিং থানার ওই সাব ইন্সপেক্টর এর সঙ্গে মৃত মহিলা কনস্টেবলের কি সম্পর্ক ছিল তা জানতে পুলিশ তদন্ত করছে।এদিকে মৃতের পরিবারের তরফ থেকে ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য্য নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি সায়নের বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল গুলজানের সাথে। বিষয়টি জানাজানি হওয়ায় সে খুন করেছে বলে অভিযোগ। এ বিষয়ে ক্যানিং এসডিপিও রামকুমার মন্ডল তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শুরু হয়েছে।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের