হুমায়ুন কবীরকে কারা টাকার পাহাড় জোগাচ্ছেন, জানতে তদন্ত শুরু কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর:হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড়। ঘন্টার পর ঘন্টা ধরে চলছে টাকা গোনা। টাকা গোনার জন্য আনা হয় মেশিন। ব্যাংকের মাধ্যমে প্রথম দিনেই টাকা জমা পড়েছে পাঁচ কোটি এক লক্ষ টাকা। এবার ব্যাংকের মাধ্যমে নয় বিভিন্ন ব্যক্তি এসে নাম পরিচয় গোপন রেখে টাকা দিয়ে যাচ্ছেন। ১০০ ,২০০, ৫০০ টাকার নোট বান্ডিল বান্ডিল আসছে।প্রস্তাবিত বাবরি মসজিদের(Babri Mosque) জন্য জমা পড়া টাকা গুনতে আনা হয়েছে মেশিন। হুমায়ুন কবীরের রেজিনগরের বাড়িতে আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা ভর্তি ১১টি ট্রাঙ্ক । যত সময় যাবে ঐ ট্রাঙ্কের সংখ্যা আরো বাড়বে। এই এত বিপুল পরিমাণ টাকা কারা দিচ্ছেন জানতে মরিয়া গোয়েন্দারা। একাধিক টিম গঠন করে হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য যে ট্রাস্ট গঠন করা হয়েছে তার ওপর নজরদারি শুরু হয়েছে।

গোয়েন্দাদের একটি সূত্র জানতে পেরেছে সুদূর তুরস্ক থেকে পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে টাকা আসছে মুর্শিদাবাদে। বিভিন্ন চোরা চালানোর সঙ্গে যুক্ত যে সকল গ্যাং রয়েছে তাঁরাও নাকি ধর্মপ্রাণ হয়ে টাকা পাঠাচ্ছেন। কি উদ্দেশ্যে হঠাৎ সবাই মসজিদ গড়তে টাকা দিচ্ছেন তা জানতে চান গোয়েন্দারা। ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে সূত্র মারফত খবর এসেছে, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের একটি বড় অংশ নিয়ে বেশ কিছু পাচারকারী চক্র একটি বড় মুক্তাঞ্চল গড়তে চাইছে। এর পেছনে বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠন গুলির সক্রিয় ভূমিকা রয়েছে। পাকিস্তানের মদত রয়েছে মুর্শিদাবাদের এই বাবরি মসজিদের স্থাপনের পেছনে ইন্ধন যোগানোর।এদিকে, মুর্শিদাবাদে একাধিক ট্রাঙ্কে থাকা টাকা গোনার জন্যই আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা গুনতে ৩০ জনকে নিয়োগ করা হয়েছে বলে খবর। শুধু QR কোড স্ক্যান করেই রবিবার জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা, দাবি হুমায়ুন কবীরের। শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবীর।

রবিবার নিজে হাতে ইট নিয়ে সেখানে হাজির হয়েছিলেন।  যত সময় যাবে ঐ ট্রাঙ্কের সংখ্যা আরো বাড়বে। এই এত বিপুল পরিমাণ টাকা কারা দিচ্ছেন জানতে মরিয়া গোয়েন্দারা।মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম, মালদাতেও ‘বাবরি’ মসজিদ? বীরভূম ও মালদাতেও ‘বাবরি’ মসজিদ তৈরির প্রস্তাব এসেছে। রামপুরহাট, সিউড়ি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন। মালদা থেকেও অনেকে যোগাযোগ করেছেন, দাবি হুমায়ুনের। বীরভূম, মালদায় ‘বাবরি’ মসজিদের প্রস্তাব বিবেচনার আশ্বাস হুমায়ুন কবীরের।মুর্শিদাবাদের বাবরি মসজিদ হেলিপ্যাড, হোটেল, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র গড়তে ৩০০ কোটির প্রয়োজন। প্রথমটা ভেবেছিলেন এই বিপুল পরিমাণ টাকা পেতে কাল ঘাম ছুটবে। কিন্তু যেভাবে টাকা চার দিক থেকে আসতে শুরু করেছে তাতে হুমায়ুনের নিজেরই ঘুম ছুটে গিয়েছে। শুধু মুর্শিদাবাদ কেন, এবার তিনি সংখ্যালঘুদের জেলাগুলিতে একাধিক মসজিদ সহ অনেক কিছুই নিমিষে তৈরি করতে পারবেন এরকম আত্মবিশ্বাস এসে গেছে তার মধ্যে।সৌজন্যে ট্রাঙ্ক ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা। সেই টাকা কালো না সাদা এসব দেখার এখন আর সময় নেই ভরতপুরের বিধায়কের। মুসলমানদের আবেগকে সামনে রেখে ছুটন্ত বাঘের পিঠে চেপে বসেছেন হুমায়ুন কবীর। তবে পিছু ছাড়তে নারাজ গোয়েন্দারা। তারা এবার ছোট শুরু করলেন টাকার উৎস জানতে।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত