দক্ষিণবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কমিশন।কমিশন সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বাড়তে চলেছে কেন্দ্রীয়বাহিনী। স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ করেছে কমিশন। রবিবার কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তাদের সাথে এই সম্পর্কেই বৈঠক করে কমিশন। আসন্ন নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এরপর আগামী ১০ তারিখে আসার কথা থাকলেও, জানা যাচ্ছে ৮ তারিখেই আসতে চলেছে পরবর্তী কেন্দ্রীয় বাহিনী(Central Force)।

কমিশন সকল স্পর্শকাতর এলাকাকে চিহ্নিতকরণ করে রিপোর্ট তলব করেছে। SIR পরবর্তী আবহে যাতে কোথাও সমস্যা না তৈরি হয় সেই দিকেও নজরদারি করতে বলা হয়েছে কেন্দ্রিয়বাহিনীকে। কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরে রাজ্যে আরও বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। কমিশন যেকোনো ঘটনাকেই ছোট ভাবে দেখতে চাইছে না। সকল বিষয়কেই কড়া ভাবে দমন করবে বলে খবর সূত্রের। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে তাহেরপুর সুতি এবং সামসেরগঞ্জে। উত্তরবঙ্গের নানা জেলাতেও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে।

একাধিক স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করেছে। শনিবার ভোটার খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ পড়ায় বঙ্গ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে মানুষের মনে। সেই ক্ষোভ রাজপথে আছড়ে পড়লে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। তাই এই আবহে কেন্দ্রীয় বাহিনীকে স্পর্শকাতর এলাকাগুলিতে পাঠিয়ে আইন-শৃঙ্খলা যাতে সুষ্ঠ থাকে তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করছে কমিশন। রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কেন্দ্রীয় বাহিনী মোতানের পরিকল্পনার পাশাপাশি যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনাকে কড়া হাতে রুখতে স্পর্শকাতর এলাকা গুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন।

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে