এসআইআরের তালিকা প্রকাশের আগের দিনই তাহেরপুরে পৌঁছল আধা সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি,তাহেরপুর: নদিয়ার রানাঘাট পুলিশ জেলায় তাহেরপুর থানা সংলগ্ন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার বিকেলে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central Force) এসে পৌঁছয় ।তাহেরপুর বীরনগর কবি নবীনচন্দ্র সেন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এল কেন্দ্রীয় বাহিনী । নদিয়ার তাহেরপুরে (Teherpur)মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেও পৌঁছয়।বিধানসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। দু’দফায় ওই বাহিনী মোতায়েন করা হবে। ২৮ ফেব্রুয়ারি শনিবার পশ্চিমবঙ্গে SIR-পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগেই রাজ্যে চলে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আগামী ১০ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেই খবর। ফলে সবমিলিয়ে মার্চের প্রথম দেড় সপ্তাহের মধ্যেই দু’দফায় বাংলায় মোট ৪৮০ কোম্পনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেল থেকে সেই আসা শুরু হল। এদিকে, রাজ্যের সিইও মনোজ আগরওয়াল শুক্রবার জানান, চূড়ান্ত ভোটার খসড়া তালিকা প্রকাশ হবে ২৮ তারিখ শনিবার। ৭.০৮ কোটি ভোটারের তালিকা প্রকাশ হবে। তিনটি ভাগ থাকবে এই তালিকায়।ফের প্রায় ৬০ হাজার রিজেক্ট হয়েছে নতুন করে।

কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ভোটার তালিকা এসে গেছে। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রিন্টের কাজ শুরু করার জন্য। গত ২৫ তারিখ তালিকা ফ্রিজ করা হয়ে গেছে। আগামী ২৮ তারিখ সকালে প্রতি জেলা শাসকের দফতর, বুথ অফিস, ব্লক অফিসে দেখা যাবে এই তালিকা। পরবর্তীকালে মোবাইলের মাধ্যমেও অনলাইনে দেখা যাবে ভোটার তালিকায় নিজের নাম। তালিকায় তিনটি ক্যাটাগরিতে সবার নাম প্রকাশ হবে। এদিকে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন,
বিজেপির ইতিহাসে আগামিদিনে লেখা থাকবে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রার কথা।এই যাত্রা শুধু কোন‌ও রাজনৈতিক কর্মসূচি নয়।

পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে।এমনকি ভবানীপুরের মত জায়গায় মানুষ পরিবর্তন চাইছে।মানুষের মনে আশঙ্কা ভোট দিতে পারব তো! আমরা ভোট দিচ্ছি আপনারা গুনে নিতে পারবেন তো! এই আশঙ্কা কে আত্মবিশ্বাস দেওয়ার জন্য এই যাত্রা।প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হবে মেগা rally। ৯ টি যাত্রা ৩৮ টি সাংগঠনিক জেলা ছুঁয়ে যাবে।৫৬ টি সভা হবে যেখানে রাজ্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত