‘পথশ্রী’ প্রকল্পের কাজে বেনিয়মের অভিযোগে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: মুখ্যমন্ত্রীর সাধের পথশ্রী প্রকল্পের কাজে এবার দুর্নীতির অভিযোগ। রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ(Agitation) এলাকাবাসীর।বন্ধ করে দেওয়া হল কাজ।ঠিকাদারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন বিক্ষোভকারীরা।বিক্ষোভের জেরে ছড়ালো চাঞ্চল্য।কাটমানি নিয়ে খোঁচা বিরোধীদের।দুর্নীতি হলে বরদাস্ত হবে না স্পষ্ট মন্তব্য স্থানীয় তৃণমূলের।

চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাহাবাজপুর এলাকায়(Sahabajpur Area) পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় ২৪ লক্ষ টাকা ব্যায়ে শুরু হয়েছে ৭৭০ মিটার রাস্তা নির্মাণের কাজ। কিন্তু কিন্তু রাস্তা নির্মাণের কাজে শুরু হয়েছে দুর্নীতি। এলাকাবাসীর অভিযোগ, সিডিউল মেনে হচ্ছে না কাজ।লাল মাটির উপরেই করা হচ্ছে পিচ রাস্তার কাজ। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী।এইভাবে কাজ চললে বর্ষার মধ্যেই ভেঙে পড়তে পারে রাস্তা। এমনটাই আশঙ্কা করছে এলাকার মানুষ। এদিকে এই রাস্তা এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। পার্শ্ববর্তী ১০ টি গ্রামের প্রায় দুই হাজার মানুষ রোজ যাতায়াত করে এই রাস্তা দিয়ে।রবিবার সকালে রাস্তার কাজ শুরু হলে এলাকার মানুষের সঙ্গে বিবাদ শুরু হয় ঠিকাদারের।তারপরেই নির্মীয়মান রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। তাদের দাবি সিডিউল মেনে কাজ না হলে করতে দেওয়া হবে না কাজ। স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন অভিযোগ করেন,” নিয়ম না মেনে কাজ করা হচ্ছে না। এইভাবে কাজ চললে ক্ষতি হবে রাস্তার।”

স্থানীয় বাসিন্দা জুলফিকার আলীর দাবি,” এই প্রকল্প মুখ্যমন্ত্রীর(CM) প্রকল্প। দীর্ঘদিন ধরে রাস্তার দাবী ছিল এলাকাবাসীর। সেখানে দুর্নীতি হচ্ছে। তাই সঠিক নিয়মে কাজ না হলে আন্দোলন জারি থাকবে।”যদিও এই কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ফিরোজ আলম পাল্টা অভিযোগ করেন,” এক দুই জন গ্রামবাসী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ঝামেলা করছে। তারা এই কাজে কাটমানি নেওয়ার চেষ্টা করছে।ইঞ্জিনিয়ারের নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে।”

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার