চাঁচলে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতেই তুমুল বিক্ষোভ, ভাঙচুর , আগুন, অবরোধ কর্মী- সমর্থকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁচল: কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই রবিবার সন্ধ্যায় তুমুল বিক্ষোভ মালদার চাঁচলে। কংগ্রেস কর্মীদের দাবি ছিল আনজারুল হক জনিকে প্রার্থী করতে হবে। কিন্তু প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুবকে(Asif Meheboob)। তারপরেই দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। কার্যালয়ের সামনে তরলতলা মোড়ে আসবাবপত্র এবং টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কংগ্রেস নেতা কর্মীদের অভিযোগ জেলা সভাপতি ইসা খান(Isha Khan) টাকার বিনিময়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে আসিফ মেহেবুবকে প্রার্থী করেছেন। সম্পূর্ণ তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য।তাই প্রার্থী বদল না করলে এই বিক্ষোভ আরো বাড়বে। এই পরিস্থিতিতে দেখার বিষয় কংগ্রেসের হাই কম্যান্ড কি সিদ্ধান্ত নেয়। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

রবিবার প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুবের নাম প্রার্থী হিসেবে ঘোষিত হতেই দলের একাংশের ক্ষোভ বিস্ফোরিত হয়। আনজারুল হক জনিকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভে সামিল হন বহু কর্মী-সমর্থক।ক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি চাঁচলের তরলতলা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। বিক্ষোভকারীদের মুখে শোনা যায় ‘মুর্দাবাদ’ স্লোগান। তাঁদের হুঁশিয়ারি, আসিফ মেহেবুবকে মনোনয়ন জমা দিতে দেওয়া হবে না।বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা নেতৃত্বের একাংশ টাকার বিনিময়ে প্রার্থী নির্বাচন করেছে এবং শাসক দলের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।আনজারুল হক জনি বলেন, তাঁর সমর্থকদের মতামত উপেক্ষা করে প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।অন্যদিকে, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে কংগ্রেস প্রার্থী আসিফ মেহেবুব বলেন, একাধিক দাবিদার থাকায় কিছুটা ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। তবে তিনি সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চান বলেও জানান।ঘটনার জেরে চাঁচল এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রার্থী ইস্যুতে কংগ্রেসের এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব আগামী দিনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা।

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার