বেগমপুরে মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে কুকুর,শিউরে ওঠা দৃশ্য

Share:

নিজস্ব প্রতিনিধি,বেগমপুর: মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে কুকুর।শিউরে ওঠা দৃশ্য হুগলি জেলার চন্ডীতলার বেগমপুরে।অবশেষে কুকুর তাড়িয়ে কাটা মুন্ডু উদ্ধার। এলাকায় চাঞ্চল্য। পরে জানা যায়,চলন্ত ট্রেনে দূর্ঘটনায় মৃত্যু হয় ওই ব্যক্তির।রেল পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার চন্ডীতলার বেগমপুর(Begampur) ২০ নম্বর রেলগেট এলাকায় একটি বাগানে কুকুরকে(Dog) মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরতে দেখেন স্থানীয়রা। চাঞ্চল্য তৈরী হয়। সকলে ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে। অনেকে সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেন।স্থানীয়রাই কুকুর তাড়ায়।

খবর যায় কামারকুন্ডু জিআরপি(Kamarkundu GRP) ও চন্ডীতলা থানায়(Chanditala P.S.)।দুই জায়গা থেকেই পুলিশ আসে। এলাকা ঘিরে ফেলা হয়।কাটা মুন্ডু যেখানে পাওয়া গেছে তার থেকে প্রায় তিনশ ফুট দূরে হাওড়া বর্ধমান কর্ড শাখার রেল লাইন।সেখানে কিছুক্ষণ তল্লাশি চালাতেই একটি দেহ মেলে।পুলিশ সূত্রে জানা গেছে,কোনো দূরপাল্লার ট্রেন থেকে মুখ বের করায় ওই যাত্রী ইলেকট্রিক পোস্টে ধাক্কা খান।ধর থেকে মুন্ডু আলদা হয়ে যায়।পোস্টে সেই রক্তের দাগ পাওয়া গেছে।

মৃত যুবক অজ্ঞাত পরিচয়।ধর মুন্ডু উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালায় জিআরপি। স্থানীয় মানুষজন যারা কাটা মুন্ডু নিয়ে কুকুরকে দৌড়াদৌড়ি করতে দেখে তাদের বয়ান রেকর্ড করে পুলিশ। এলাকায় একে কেন্দ্র করে যাতে কোন গুজব না ছড়িয়ে পড়ে তার জন্য পুলিশ সকলকে সতর্ক করে।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি বেগমপুর এলাকায় একটি গ্রামে উত্তেজনা মূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাই এই কাঁটা মুন্ডুকে কেন্দ্র করে নতুন করে যাতে কোন উত্তেজনা বা গুজব না ছাড়ায় তার জন্য সতর্ক রয়েছে চন্ডীতলা থানার পুলিশ।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২