চাপড়াতে বাংলাদেশি সন্দেহে ভারতীয় কৃষককে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,চাপড়া: বাংলাদেশি সন্দেহে ভারতীয় কৃষককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে । বিএসএফের মারে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি । চাপড়া থানায়(Chapra P.S.) বিএসএফের(BSF) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ভারতীয় কৃষক । নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে আড্ডা মারছিলেন ওই গ্রামেরই কৃষক রফিকুল মণ্ডল । চায়ের দোকান থেকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি সন্দেহে মারধর করে বলে অভিযোগ । তাকে প্রায় ঘন্টা তিনেক আটকে রেখে পায়ে শেকল দিয়ে বেঁধে বেধড়ক মারে তিনজন বিএসএফ জওয়ান মিলে।

এরপর কাঁটাতারের কাছে গিয়ে নিয়ে তাকে স্বীকারোক্তি করানোর চেষ্টা করে, সে কাঁটাতার কাটতে এসেছিল বলে। কিন্তু রফিকুল সবকিছুতেই অস্বীকার করে । তাকে বিএসএফ স্বীকার করতে বাধ্য করে সে বাংলাদেশি । এমনটাই অভিযোগ রফিকুলের । এরপর তাকে ছেড়ে দেওয়া হয় । বি এস এফ এর আগেও একাধিক গ্রামবাসীদের সাথে এরকম করেছে বলে অভিযোগ রফিকুল মন্ডলের(Rafiqul Mondal) । এই ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ করে বিচার চায় ওই কৃষক। সীমান্তের কাঁটাতার বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং এস আই আর ও এন আর সি ইস্যুতে যখন তপ্ত বঙ্গ রাজনীতি, ঠিক সেই সময় এই ঘটনা নতুন করে কাঠগড়ায় দাঁড় করাল বিএসএফ জওয়ানদের।

চাপড়া থানার পুলিশ ওই কৃষকের লিখিত অভিযোগ গ্রহণ করেছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। এখনো ওই কৃষকের সারা শরীরে বিএসএফ জওয়ানদের মারের আঘাতের চিহ্ন রয়ে গিয়েছে। সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু বিএসএফ জওয়ান গ্রামবাসীদের ওপর এই ধরনের অত্যাচার করছে বলে বারবার অভিযোগ সামনে এসেছে। চাপড়ার ঘটনায় ফের বিএসএফের বিরুদ্ধে খুব দানা বেঁধেছে গ্রামবাসীদের মধ্যে।

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি