জমি ক্রয়ের নামে জালিয়াতির অভিযোগ, অভিযুক্ত চাপড়ার প্রাক্তন আইসি ও তাঁর স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি ,চাপড়া: জমি ক্রয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ চাপড়া থানার প্রাক্তন আইসি ও তার স্ত্রীর বিরুদ্ধে। আদালতের নির্দেশে তদন্ত শুরু। ক্ষমতার অপব্যবহার করে জমি ক্রয়ের নামে প্রতারণা ও হুমকির অভিযোগ উঠল চাপড়া থানার প্রাক্তন আইসি(IC) অনিন্দ্য মুখোপাধ্যায় ও তার স্ত্রী শুক্লা মুখোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। চাপড়ার বাসিন্দা জয়দেব পালের অভিযোগ, হালদার পাড়ায় তার ১২.৫ শতক জমি ছিল। সেই জমি তিনি বিক্রি করতে মনস্থির করেন। এরপর চাপড়া রেজিস্ট্রি অফিসের মুহুরি অমিত প্রামাণিক তাকে জানান চাপড়া থানার(Chapra P.S.) আইসির স্ত্রী শুক্লা মুখোপাধ্যায় ওই জমি কিনতে ইচ্ছুক। তার মাধ্যমেই দরদাম করে ৬.৫ শতক জমি বিক্রির চুক্তি হয়। সেই অনুযায়ী ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর চাপড়া রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করে দেন তিনি।

কিন্তু অভিযোগ, দলিলে উল্লেখ থাকলেও রেজিস্ট্রির সময় সাত লক্ষ টাকার দুটি চেক দেওয়া হয়নি। প্রথমে অভিযুক্ত জানান, তাঁর কাছে চেক শেষ হয়ে গিয়েছে এবং পরে অন্য চেক দিয়ে টাকা পরিশোধ করবেন। এরপর একাধিকবার টাকা চাইতে গেলেও টাকা দেননি।উল্টে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন তৎকালীন আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়। ফলে তিনি আর অভিযোগ জানানোর সাহস পাননি।

অভিযোগকারীর আরও দাবি, পরবর্তীতে দলিলের নকল সংগ্রহ করে তিনি জানতে পারেন যে একটি দলিলের একাধিক পৃষ্ঠা বদলে দিয়ে সেখানে তাঁর স্বাক্ষর নকল করে জমির পরিমাণ বাড়িয়ে দেখানো হয়েছে। অর্থাৎ তিনি শুক্লা মুখোপাধ্যায়কে ৬.৫ বিক্রি করলেও সই নকল করে ১২.৫ শতক রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে। গত ডিসেম্বর মাসে অনিন্দ্য মুখোপাধ্যায়ের বদলির পর বিষয়টি নিয়ে চাপড়া থানার বর্তমান আইসি, নদিয়া জেলা পুলিশের এসপি(SP) এবং ডিআইজি-র(DIG) কাছে লিখিত অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরই আদালতের দ্বারস্থ হন অভিযোগকারী। অবশেষে আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২