এসআইআর নিয়ে জেলাশাসকদের নজিরবিহীন হুমকি জ্ঞানেশ কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে SIR আবহে সকল জেলা শাসকদের সতর্ক থাকতে হবে। এমনই নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার অনেক আগে থেকে জেলাশাসকদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। কোনভাবেই যাতে অপ্রাসঙ্গিক তথ্য বা নথি আপলোড করা না হয় তার জন্য কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে।

রাজ্যে SIR আজ শুরুর পর থেকে নথি নিয়ে বিভিন্নভাবে তথ্য এসেছে। এদিন মুখ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনও নথি গ্রহণ করা যাবে না। জেলাশাসকদের এই সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জেলাশাসকদের সবদিক থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছেন।

বলা হয়েছে, যাতে কোনও অপ্রয়োজনীয় নথি আপলোড না হয় সেই দিকে সতর্ক থাকতে হবে। ভালোভাবে কাজ যাতে হয় তার কথাও বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে। ইতিমধ্যে যেসব আবেদন নিষ্পত্তি হয়েছে সেগুলোকেও পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনওভাবে অনৈতিক কোনও নাম সংযোজন যেন না হয়, সেই দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি বৈধ না যাতে বাদ না পরে সেই দিকেও কড়া নজর রাখার নির্দেশ রয়েছে। 

রাত পোহালেই প্রকাশ হওয়ার কথা ছিল চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু সেই সময় পিছিয়ে গিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি হতে চলেছে চূড়ান্ত তালিকা। এসআইআরের স্ক্রুটিনির জন্য ৭ দিন সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে শীর্ষ আদালত। কমিশন আরও ৭দিন সময় দিয়ে, ২৮ তারিখ প্রকাশ করার কথা জানিয়েছে। রাজ্যে বিভিন্ন বিধানসভায় ভুতুড়ে ভোটারের অভিযোগ উঠছে। কোন বিধানসভায় সব থেকে বেশি সমস্যা রয়েছে তা নিয়ে জানার জন্য মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছে কমিশন। দিল্লিতে শুক্রবার বিকেল তিনটের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ