এই মুহূর্তে




কোচবিহারের রাসমেলা ময়দানে ৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর জনসভা

নিজস্ব প্রতিনিধি : ডিসেম্বরের শুরু থেকেই জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা মুর্শিদাবাদের পরে কোচবিহারেও যাবেন মুখ্যমন্ত্রী । কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯ ডিসেম্বর। মালদা মুর্শিদাবাদের পর তিনি জনসভা করবেন কোচবিহারে। এসআইআর নিয়ে জনসভায় কথা বলতে পারেন তিনি।

আগামী ৩-৪ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জেলা সফরে যাচ্ছেন বলে জানা গিয়েছে। প্রশাসনিক সভা সহ একাধিক বিষয় নিয়ে জেলা সফরে যাচ্ছেন। পাশাপাশি রাজনৈতিক সভাও করার কথা রয়েছে। এসআইআর নিয়ে পথেও নামতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তারমধ্যে চলছে এসআইআর-র কাজ। এই আবহে জেলাসফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বনগাঁয় গিয়েছিলেন। এবার ডিসেম্বরের শুরুতে মুর্শিদাবাদ ও মালদা সফরে যাবেন তিনি। জানা গিয়েছে, ৩ ডিসেম্বর মালদহের গাজোলে জনসভা করার কথা রয়েেছে মুখ্যমন্ত্রীর। পরের দিন অর্থাত্‍ ৪ ডিসেম্বর সভা হবে বহরমপুরে। এখানে প্রশাসমিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

এসআইআর নিয় কলকাতার রাজপথে পা মিলিয়েছেন। বনগাঁতেও জনসভা করেছেন। এবার ডিসেম্বরের শুরু থেকেই জেলা সফর করতে চলেছেন তিনি।  মালদা ও মুর্শিদাবাদে গিয়েও এসআইআর নিয়ে সোচ্চার হতে পারেন। পাশাপাশি প্রশাসনিক কর্তাদের সংগঠনকে শক্তিশালী করার কথা বলতে পারেন। কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করবেন তিনি। সেখানেও এসআইআর নিয়ে সোচ্চার হবেন বলে মনে করা হচ্ছে। আগামী ৪ ডিসেম্বর এনুমারেশন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু সেই সময় কিছুটা বাড়ানো হয়েছে। এসআইআর-র পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়েও কথা বলতে পারেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা

হাড়োয়াতে বিজেপি নেতাদের বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলার হুংকার তৃণমূল নেতার

জরায়ুর অস্ত্রোপচার করতে গিয়ে রোগিনীর মূত্রথলি কেটে ফেললেন চিকি‍ৎসক, আজব কাণ্ড ফালাকাটায়

গিন্নির সঙ্গে ঝগড়া, অভিমানে ফেসবুক লাইভেই আত্মহত্যা যুবকের

তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়াই উদ্দেশ্য, স্পষ্ট জানিয়ে দিলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন

নদিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী,কৃষ্ণনগরের কলেজ মাঠ পরিদর্শনে পুলিশকর্তারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ