আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালবাজারে ত্রাণ দিতে গিয়ে পড়ুয়াদের চকলেট বিলি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, মালবাজার : নির্দেশ দিয়েছিলেন আগেই। সেই নির্দেশ মেনে বিপর্যস্ত উত্তরবঙ্গকে স্বাভাবিক করার কাজ কতটা এগিয়েছে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার হাসিমারার পরে, সোমবার নাগরাকাটা ও মালবাজারে গিয়েছেন তিনি। মালবাজার বাসস্ট্যান্ডে ত্রাণ নিয়ে পৌঁছেছেন তিনি। ত্রাণ নেওয়ার জন্য় মালবাজার বাসস্ট্যান্ডে হাজির হয়েছেন বহু মানুষ রাস্তার দুই ধারে তাঁরা দাঁড়িয়ে রয়েছেন ত্রাণ নেওয়ার জন্য। একবার মুখ্যমন্ত্রীকে চোখের দেখা দেখতে, ছুঁয়ে দেখতে চান তাঁরা। এখানেই দেখা গেল ছোটদের হাতে চকোলেট তুলে দিতে।

শিশু দিবস হোক বা উত্তরবঙ্গ সফর। মাঝে মাঝেই তাঁকে দেখা যায় ছোটদের সঙ্গে অন্য় মেজাজে। কখনও ছোটদের আদরে ভরিয়ে দেন, কখনও তাঁদের হাতে চকলেট তুলে দিতেও দেখা যায়। সোমবার মালবাজার বাসস্ট্যান্ডে ত্রাণ তুলে দিতে গিয়েছিলেন দুর্গতদের হাতে। সেখানে গিয়েই কয়েকজন স্কুল পড়ুয়াকে দেখতে পান। পুরানো অভ্যাস মত পড়ুয়াদের হাতে চকোলেট তুলে দিলেন তিনি। তাঁদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার কলকাতা থেকে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাসিমারায় পৌঁছে এলাকা পরিদর্শন করার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করেছেন। সোমবার সকালেই পৌঁছে গিয়েছেন নাগরাকাটার বামনডাঙার বিপর্যস্ত গ্রামে। সেখানে পৌঁছে কয়েকজনের হাতে চাকরির পত্র তুলে দিয়েছেন। পাশাপাশি মানুষ সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সবটাই জানার চেষ্টা করেন। রাস্তাঘাট থেকে সেতু এমনকি ভেঙে যাওয়া বাড়ি ঘরও সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন। সরকার সবরকমভাবে পাশে রয়েছে বলে ফের জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ