কপিলমুনির আশ্রমে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর : গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলান্যাস করে কপিলমুনির আশ্রমেও গিয়েছেন তিনি। সেখানে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। দুদিনের গঙ্গাসাগর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে সোমবার মুড়ি গঙ্গার ওপরে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের সেতু তৈরি করা হচ্ছে। সেই সেতুর শিলান্যাস এদিন করলেন মুখ্যমন্ত্রী। শিলান্যাসের পরে ভারত সেবাশ্রমেও গিয়েছিলেন তিনি। সেখান থেকে যান কপিলমুনির আশ্রমে।

গঙ্গাসাগর এলে কপিলমুনির আশ্রমে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে পুজোও দিয়েছেন। কপিলমুনির আশ্রমে মহন্তদের সঙ্গে কথাো বলেন তিনি। সেখানে নতুন কাপড় দিয়েছেন তিনি। ভারত সেবাশ্রমের মহারাজের নাম কেটে বাদ দেওয়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, এদিন সেতুর শিলান্যাসের সঙ্গে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানও হয়েছে। সবুজসাথীর সাইকেল পেয়েছেন পড়ুয়ারা। লক্ষ্মীরভান্ডারের স্যাকশান পত্রও তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, রুহিত ভাতা, রূপোশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর প্রকল্পের স্যাংশান পত্র দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বহু সাধারণ মানুষ। সকলেই হাজির হয়েছিলেন মুখ্য়মন্ত্রীর অনুষ্ঠানে সাক্ষি থাকতে। ১২ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের মডেল সাজিয়ে মুখ্যমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানানো হয়েছে। জানা গিয়েছে মুড়ি গঙ্গার ওপরে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তৈরি করতে খরচ হবে প্রায় ১৬৭০ কোটি টাকা। সোমবার এই সেতুর শিলন্যাস হলেও চার বছরের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। জানা গিয়েছে এই সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে মেসার্স লারসেন এন্ড ট্রুবো লিমিটেড। ইতিমধ্যে ৮০ শতাংশ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। বাকি জমিও খুব তাড়াতাড়ি অধিগ্রহণ করা হবে।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের