বুধে দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, কী নিয়ে আলোচনা?

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুনর্নির্মাণের কাজ কেমন চলছে, তা নিজের চোখে দেখেছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথাও বলেছেন। মঙ্গলবার মিরিকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে ত্রাণশিবিরে থাকা দুর্গতদের সঙ্গে দেখাও করেছেন। মৃতদের পরিবারের হাতে তুলে দিয়েছেন চেক। মঙ্গলবার মিরিক থেকে চলে এসেছেন দার্জিলিংয়ে। সেখানেই রাত্রিবাস করেছেন।

বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে জিটিএ কর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের কর্তাদেরও হাজির থাকার কথা রয়েছে। এই বৈঠকে পরবর্তী কাজ নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মিরিকে জানিয়েছেন, কোনও ঘটনা ঘটলে সেখানে সরকার কাজ করে। মানুষের পাশে দাঁড়াতে হয়। এখানেও তাই করা হয়েছে। পুনর্নির্মাণেরা কাজ অনেকটাই হয়েছে। সেতু, রাস্তা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এবার বাড়ি ঘর তৈরি করে দেওয়া হবে। মানুষের পাশে আছে সরকার।

তিনি আরও বলেছেন, মানুষকে হতাশ না করে, পাশে দাঁড়ান। বিপদের সময়ে মানুষের পাশে থাকতে হয়। তাঁর আরও অভিযোগ, ব্যবসা করলে মানুষের প্রতি দায় থাকে। কোনও কিছু না করে, বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেওয়া উচিৎ নয়। একদিন এসে ফোটোশ্যুট করে যাওয়ার কথা বলে কটাক্ষ করেছেন তিনি। বাড়ি, ব্রিজ তৈরি করবে সরকার। ল্যান্ডস্লাইড সরানো থেকে ত্রাণ দেওয়া হবে। এখানে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে এদিনে বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই একে পাখির চোখ করেছে শাসক ও বিরোধী শিবির। এদিনের বৈঠকে উত্তরের একাধিক সমস্যার কথাও উঠে আসতে পারে। মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ের এই বৈঠকে নতুন কোনও নির্দেশ মুখ্যমন্ত্রী দেন কিনা সেটাই এখন দেখার।

ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পাহাড় থেকে মোবাইল ফোনের মাধ্যমে ভার্চুয়াল বার্তা দেন এলাকাবাসীকে। তিনি বলেন, ভবানীপুর বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। এরফলে ভবানীপুরে জনবিন্যাস বদলে যাচ্ছে। দরিদ্রদের বাড়ি ভেঙে বড় বড় ফ্ল্যাট তৈরির বিরুদ্ধেও মুখ খুলেছেন তিনি।

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সুশান্ত ঘোষ

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

হাকিমপুর সীমান্তে আটক ১১০ বাংলাদেশি, কড়া নজরদারি প্রশাসনের

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

গ্রেফতারির ভয়! FIR খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে পরমব্রত

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই ৭ খাবার