বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আকাশপথে মালদহের বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবথেকে ভয়াবহ অবস্থা ভূতনির। গঙ্গা গিলে খেয়েছে বিস্তীর্ণ এলাকা। গৃহহীন বহু মানুষ। সেই পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী করেছেন বড় ঘোষণা। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস  দিয়ে জানিয়েছেন, বন্যা ও ভাঙনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের ১ লক্ষ ৮০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ৯০ হাজার টাকা দেওয়া হবে তাঁদের যাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত  হয়েছে। 

বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের জন্য  সব মিলিয়ে প্রায় ২৪২ কোটি টাকার ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এদিন বন্যায় দুর্গতদের কয়েকজনের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ সামগ্রী সহ পুজোর উপহারও তুলে দেন৷ মালদহে দাঁড়িয়ে আগের সরকারদের নিশানাও করেন তিনি। শুভেন্দু বলেন, ‘৫০ বছর ধরে দুর্গত মানুষদের কথা কেউ ভাবেনি ৷ কেউ এই মানুষদের দুঃখ ঘোচাতে কোনও কাজ করেননি ৷ আমি প্রথম দিন থেকেই এই মানুষদের কথা ভেবে এসেছি ৷ কেউ ভাববেন না, মুখ্যমন্ত্রী ভাষণ দিয়ে তাঁর দায়িত্ব শেষ করছেন ৷’ 

আরও পড়ুন: ‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘হেলিকপ্টারে আসার সময়  ২০ মিনিট ধরে প্রতিটি বিপর্যস্ত গ্রাম, রাস্তা, বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেছি ৷ মোবাইল ফোনে ভিডিও তুলে রেখেছি ৷ এই যন্ত্রণা থেকে আপনাদের মুক্তি দেওয়ার অঙ্গীকার নিয়ে আজ কলকাতা ফিরে যাবে ৷ এই কর্মসূচির পর রতুয়া ও মানিকচকের ভাঙন সমস্যা সমাধানের জন্য একটি প্রশাসনিক বৈঠকও করব ৷’ উল্লেখ্য,  টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে ভূতনির বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। জলযন্ত্রণার ছবি চোখে জল এনেছিল বহু মানুষের। ভূতনির দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও জলের তলায় চলে গিয়েছিল। 

 

 

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী