চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভুয়ো চিকিৎসকের চিকিৎসায় শিশুর মৃত্যু, অবশেষে হাসপাতাল বন্ধ করার নির্দেশ দিল স্বাস্থ্যদফতর। চিকিৎসায় গাফিলতির অভিযোগে পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকার ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ জারি করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম। তদন্তে নেমে ওই শিশুর অস্ত্রোপচার করা চিকিৎসক-সহ রাজ্যে একাধিক ভুয়ো চিকিৎসকের সন্ধান পেয়েছে স্বাস্থ্যদফতর।

ঘটনাটি গত অগস্ট মাসের। ফাইমোসিসের অস্ত্রোপচার করাতে নবাবহাটের ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিল এক শিশু। অস্ত্রোপচারের পরই তার মৃত্যু হয়। চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন শিশুটির পরিবারের সদস্যরা। কিন্তু অভিযোেগ ওঠার পরেও প্রথম দিকে নার্সিংহোম বা সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর ‘বিচার চাই’ দাবিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে অবস্থানে বসেন শিশুটির বাবা-মা ও পরিজনেরা। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে স্বাস্থ্যদফতর। তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য।। জানা যায়, শিশুটির অস্ত্রোপচার করা শেখ সাইদুল হক চিকিৎসক হিসেবে বৈধ নন। শুধু তাই নয়, বর্ধমানের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক হিসেবেও তিনি কাজ করেছেন বলে জানা গিয়েছে। কী ভাবে একজন ভুয়ো চিকিৎসক ওই পদে কাজ করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

এদিকে, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল ইতিমধ্যেই বিধাননগর থানায় রাজ্যের পাঁচ জন ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর করেছে। সাইদুলের বিরুদ্ধেও তদন্ত চলছে। অসুস্থতার কারণ দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ মিলছে না বলে পুলিশ সূত্রে খবর। নবাবহাটের আবাসনেও তাঁর ঘরে তালা ঝুলছে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত ওই নার্সিংহোম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদফতর। বিচার পাওয়ার আশায় এখনও অপেক্ষায় শিশুটির পরিবার।

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী