আবারও বিস্ফোরক সুদীপ্ত সেন, অধিকারী পরিবার নিয়েছে কোটির ওপর টাকা

সারদা কর্তা সুদীপ্ত সেনের দাবি, শুভেন্দু আগেও নিয়েছিলেন ৯০ লক্ষ টাকা। টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিস্ফোরক সারদা (SARADHA) কর্তা সুদীপ্ত সেন (SUDIPTA SEN)। শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) নামে বারবার অভিযোগ করার পর এবার দাবি, কোটি টাকার ওপরে টাকা হাতিয়েছে অধিকারী পরিবার! এই দাবি করে ব্যাঙ্কশাল কোর্টের একটি শুনানিতে হাজিরা দেওয়ার আগে। শুভেন্দু, অধিকারী পরিবারের পর এদিন অভিযোগ, টাকা নিয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী (ADHIR RANJAN CHOWDHURY) এবং মুকুল রায়ও (MUKUL ROY)। শুভেন্দু অধিকারী বিভিন্ন ভাবে টাকা তুলেছিলেন বলেও অভিযোগ। প্ল্যান পাশ করানোর জন্য টাকা নিয়েও শুভেন্দু অধিকারী তা করেননি বলে দাবি সারদা কর্তার। এই অভিযোগের পর ফের আলোড়ন পড়ে গিয়েছে রাজনৈতিক শিবিরে।

বুধবার একটি শুনানিতে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিয়েছিল সুদীপ্ত সেন। সেখানেই হাজিরা দেওয়ার আগে ফের বিস্ফোরক হয়ে তার উক্তি, কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিল সুদীপ্ত। বহুতল নির্মাণের জন্যই এই বিপুল অঙ্কের টাকা জমা দিতে হয়েছিল বলে দাবি। আরও দাবি, বহু লক্ষ টাকা খরচ করে তৈরি করে দিয়েছিল লেবার হাট। সারদাকর্তার অভিযোগ, এতকিছুর পরেও কাঁথি পুরসভা বহুতলের প্ল্যান পাশ করাননি শুভেন্দু।

এদিন সুদীপ্তর দাবি, এর আগের চিঠিতে মুকুল ও অধীররঞ্জনের নাম দিয়েছিল সে। দ্বিতীয় চিঠিতে শুভেন্দুর নাম রয়েছে বলে দাবি সারদাকর্তার। এরপরেই বলেন, ৫০ লক্ষ টাকা নিয়ে সব কাজ করালেও বিল্ডিংয়ের প্ল্যান পাশ করাননি শুভেন্দু। আরও দাবি, এর আগেও কাঁথি পুরসভায় টাকা জমা করেছিল সুদীপ্ত, দাবি এমনটাই। দাবি, শুভেন্দু আগেও নিয়েছিলেন ৯০ লক্ষ টাকা। এরপরে সারদা কর্তা সুদীপ্ত সেনের দাবি, শুভেন্দু অধিকারী শুধু নন। টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও (SOUMENDU ADHIKARY)।  

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’