‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইরে থেকে সব ঠিকঠাক, পড়াশোনায় ভাল, পরিবারের কাছেও ভালবাসার অভাব নেই। তবু নিজের চেহারা নিয়ে গভীর হীনমান্যতায় ভুগছিলেন ১৯ বছরের এক NEET পরীক্ষার্থী। আয়নায় নিজের মুখ দেখলেই মনে হত, তিনি দেখতে কুৎসিত। সেই মানসিক যন্ত্রণা থেকেই তিনবার আত্মহত্যার চেষ্টা! শেষ পর্যন্ত মনোবিদের কাউন্সেলিংয়ে ধরা পড়ল এক বিশেষ মানসিক সমস্যা।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক মনোবিদের কাছে চিকিৎসার জন্য এসেছিলেন বস্তির বাসিন্দা ১৯ বছরের এক তরুণী। দ্বাদশ শ্রেণি পর্যন্ত গোরক্ষপুরের একটি স্কুলে পড়াশোনা করেছেন তিনি। ভাল নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করার পর বর্তমানে NEET পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর মা পেশায় শিক্ষিকা এবং বাবা রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিক। পরিবারের তরফে ভালবাসা কিংবা পড়াশোনার সুযোগ-সুবিধার কোনও অভাব ছিল না। কিন্তু নিজের চেহারা নিয়ে ক্রমশ গভীর মানসিক অবসাদে ডুবে যাচ্ছিলেন ওই তরুণী। মনোবিদকে তরুণী জানান, তাঁর বয়স ১৯ বছর। আশপাশের মানুষ তাঁকে সুন্দর বললেও আয়নায় নিজের মুখ দেখলে নিজেকে অসুন্দর মনে হয়। নাক বাঁকা, মুখের গড়ন খারাপ, পেট বেরিয়ে রয়েছে, চুলও ভাল নয়। নিজের শরীরের একাধিক অংশ নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। গত দু’বছর ধরে প্রতিদিন এই চিন্তাই তাঁকে তাড়া করে বেড়াত। ঘণ্টার পর ঘণ্টা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা ঠিক করার চেষ্টা করতেন। কখনও মেকআপ, কখনও ফিল্টার, আবার কখনও বারবার চুল ঠিক করেই সময় কাটত তাঁর। সমস্যা এতটাই বাড়ে যে কলেজে গেলেও নিজেকে নিয়ে অস্বস্তিতে থাকতেন তরুণী। তাঁর মনে হত, সবাই যেন তাঁর দিকেই তাকিয়ে রয়েছে এবং চেহারা নিয়ে হাসাহাসি করছে। ক্লাসে পিছনের বেঞ্চে বসতেন, ছবি তুলতে ভয় পেতেন। এমনকী গ্রুপ ছবিতেও মুখ লুকিয়ে রাখার চেষ্টা করতেন। এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। একবার নিজের হাতের শিরাও কেটে ফেলেছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

মেয়ের এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন তাঁর বাবা-মা। কানপুর ও গোরক্ষপুরের একাধিক জায়গায় চিকিৎসা করিয়েও বিশেষ উন্নতি হয়নি। শেষ পর্যন্ত চলতি বছরের এপ্রিল মাসে তাঁকে গোরক্ষপুরের মনোবিদ ডা. আকৃতি পাণ্ডের কাছে নিয়ে যাওয়া হয়। কাউন্সেলিংয়ের মাধ্যমে ধরা পড়ে, তিনি বডি ডিসমরফিক ডিসঅর্ডার (Body Dysmorphic Disorder)-এ আক্রান্ত। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি নিজের চেহারার কোনও সামান্য বা কাল্পনিক ত্রুটিকে অত্যন্ত বড় করে দেখেন এবং তা নিয়ে ক্রমাগত মানসিক অশান্তিতে ভোগেন। মনোবিদের পরামর্শে শুরু হয় নিয়মিত কাউন্সেলিং ও কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (CBT)। প্রায় সাত মাসের চিকিৎসায় তরুণীর আচরণ ও মানসিক অবস্থায় উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন