৭ দিন ধরে নিখোঁজ সিভিক ভলান্টিয়ার, উদ্বেগ আর আশঙ্কায় পরিবার

গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এক সিভিক ভলান্টিয়ার।  অপহরণ করে খুন করা হতে পারে বলে আশঙ্কা পরিবারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এক সিভিক ভলান্টিয়ার।  অপহরণ করে খুন করা হতে পারে বলে আশঙ্কা করছে ওই সিভিক ভলান্টিয়ারের পরিবার। সিভিক ভলান্টিয়ারের এমন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই সিভিক ভলান্টিয়ারের নাম মশিউর রহমান(৩৬)। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিওর ২ গ্রাম-পঞ্চায়েত এলাকার খাড়া গ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরেই হরিশ্চন্দ্রপুর থানা সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত ছিলেন তিনি। সিভিক ভলান্টিয়ার মশিউর রহমান হরিশ্চন্দ্রপুর থানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।

সিভিক ভলান্টিয়ারের পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হওয়ার আগের দিন তিনি শ্বশুর বাড়িতে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকেই মালদহ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। আর তার পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। গত সপ্তাহে পুকুরিয়া থানার মাগুড়া এলাকায় তাঁর শ্বশুর বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান মশিউর রহমান।  সেখানে থাকাকালীন এক বন্ধুর মায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে মালদহ হাসপাতালে যান। হাসপাতালে পৌঁছে বাড়িতে ফোন করে রাতে বাড়ি ফিরবে বলেও জানায় পরিবারের লোকজনকে। তার পর থেকেই তাঁর ফোন বন্ধ হয়ে যায়। পরিবারের দাবি, সেদিনের পর থেকে সাত দিন কেটে গেলেও আর খোঁজ মেলেনি তাঁর। নিখোঁজ সিভিক ভলান্টিয়ারের পরিবারের দাবি, তাঁকে অপহরণ করে খুন করা হতে পারে। ইতিমধ্যে তাঁর পরিবারের লোকজন হরিশ্চন্দ্রপুর থানায় এই বিষয়ে একটি নিখোঁজ ডায়েরি করেছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা