শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষিকার মারে অজ্ঞান হয়ে পড়ল দ্বিতীয় শ্রেণির ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে নিমতা থানার সামনে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষিকার মারে অজ্ঞান হয়ে পড়ল দ্বিতীয় শ্রেণির ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে নিমতা থানার সামনে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) বিরাটি ইউপি বিদ্যালয়ে। অভিযোগ, গতকাল ক্লাস চলাকালীন দ্বিতীয় শ্রেণির ওই শিশুকে চরম মারধর করেন ইংরেজির শিক্ষিকা বর্ণালী মণ্ডল। তাতেই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। স্কুলের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে সে। স্বাভাবিকভাবেই বিষয়টি জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন ছাত্রর পরিবারের সদস্যরা। এরপর নিমতা থানায় গিয়ে ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রের পরিবার। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিমতা থানায় গিয়ে বিক্ষোভ দেখান আহত ওই ছাত্রের পরিবার এবং অন্য ছাত্রের অভিভাবকরা। ওই শিক্ষিকাকে গ্রেফতারের দাবি জানান তাঁরা। স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি হস্তক্ষেপের দাবি জানান তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যদিও ঠিক কী কারণে ওই ছাত্রকে মারধর করেছিলেন ওই শিক্ষিকা, তা জানা যায়নি।

পুলিস সূত্রের খবর, ইতিমধ্যেই অভিযুক্ত ইংরেজি শিক্ষিকা বর্ণালী মণ্ডলকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে, কী কারণে তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। যদিও জানা গিয়েছে, এই ধরণের ঘটনা প্রথম নয়। এর আগেও বর্ণালী মণ্ডল এমন কাণ্ড ঘটিয়েছিলেন। বেশ কিছু পড়ুয়াদের মারধর করেছেন। এমনকি তাঁদের দিয়ে এমনকী নিজের গা-হাত-পা পর্যন্ত টিপিয়েছেন বলে অভিযোগ অভিভাবকদের একাংশ।

ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এই ধরণের ঘটনা নিয়ে তাঁর কাছে আগে কোনওদিন কোনও অভিযোগ আসেনি। তবে তিনি এই ঘটনা নিয়ে স্কুল শিক্ষা দফতরে বর্ণালী মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবেন। অন্যদিকে আক্রান্ত ছাত্রের মা জানিয়েছেন, ‘সকালে ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম। সাড়ে ৮টা নাগাদ আমার কাছে ফোন আসে যে, ছেলে অসুস্থ হয়ে পড়েছে। জানতে পারি যে, ছেলেকে ইংরেজি টিচার কিছু লিখতে দিয়েছিল। কিন্তু সে ভুল লেখে। তা দেখেই অগ্নিশর্মা হয়ে যান শিক্ষিকা। প্রথমে ছেলের দু’গালে চড় মারেন। তারপর ঘাড় ধরে নীচু করে মারধর করেন। এতেই আমার ছেলে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর ওকে ওখানেই রেখে দিয়েছিলেন শিক্ষিকা। খানিকক্ষণ পর কোলে করে নিয়ে গিয়ে জল দেন। তারপর আমাদের ফোন করেন।’ এখন ওই শিক্ষিকার এমন আচরণ নিয়ে ক্ষুব্ধ অন্য ছাত্রদের অভিভাবকরাও। ওই শিক্ষিকা স্কুলে থাকলে তাঁরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাবেন না বলেও জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর