সোনারপুরে মর্মান্তিক পথদুর্ঘটনায় পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু, গুরুতর জখম দুই দিদিও

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক খুদে পড়ুয়ার। আহত হয়েছে তাঁর দুই দিদিও। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ঘটেছে এই দুর্ঘটনাটি। বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মঙ্গলবার সকালে দিদির স্কুটারে চেপে স্কুলে যাচ্ছিল । সোনারপুরের দিদিমণি স্টপেজ সংলগ্ন এলাকায় সাড়ে ১০টা নাগাদ স্কুটারটি দুর্ঘটনার সম্মুখীন হয়, এতেই প্রাণ হারায় ১১ বছরের স্মৃতি।

ব্যাটারিচালিত স্কুটারে চালক-সহ তিন জন ছিলেন বলেই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তিন জনই মেয়ে। স্কুটারের চালক সোনারপুরের দিদিমণি স্টপেজ কাছে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান। তখনই স্কুটি-সমেত তিন বোন পুকুর পরে যান। দু’জনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হলেও নাবালিকা ছাত্রীর খোঁজ মিলছিল না। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আকস্মিক এই ঘটনায় স্বাভাবিক ভাবেই নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: ধুম ৩-স্টাইলে চুরি, পুলিশকে বোকা বানিয়ে ১৫ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল দুই চোর

পরিবার সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেনীর ছাত্রী স্মৃতি তারই দিদি দিশা তরফদারের ব্যাটারিচালিত স্কুটারে চেপেই স্কুলে যেত। দিশা ওই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। তাঁদের সঙ্গেই যেতেন তাঁদের এক তুতো বোন শ্রুতি তরফদার। এই তিন বোন বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। পুকুরে পড়ে যাওয়ার পরেই স্থানীত দ্রুত দিশা ও শ্রুতিকে জল থেকে তুলে আনলেও স্মৃতিকে খুঁজে পায়নি। ২০-২৫ মিনিট পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ ঘটনাস্থলে বিষয়টি খতিয়ে দেখছে।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!