ধুম ৩-স্টাইলে চুরি, পুলিশকে বোকা বানিয়ে ১৫ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল দুই চোর

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ‘চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা’। কিন্তু সেই মহাবিদ্যা বেশিভাগ ক্ষেত্রেই কাজে দেয় না। এমন অনেক চোর রয়েছে যাদের চুরি করার স্টাইল দেখে খোদ পুলিশকর্তারা হতবাক হয়ে যান। তেমননি একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। নয়ডায় ধুম ৩-এর মতো করে একটি চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। নয়ডায় ফেজ ১ পুলিশ স্টেশন চোরদের একটি দলকে আটক করে চারজনকে গ্রেফতার করেছে। এই চক্রের মূল হোতা ছিল যমজ দুই ভাই। তাদের চেহারা এতটাই মিল ছিল যে তারা সহজেই চুরি করতে পারত, প্রায়শই পুলিশের চোখে ধুলো দিতে পারত। তবে এবার আর শেষরক্ষা হল না।

দুই ভাইয়ের নাম আরমান ওরফে সুত্তা এবং উলমান। তারা একই পোশাক পরত এবং বিভিন্ন ভূমিকা পালন করত, যার ফলে তাদের পরিচয় সনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এক ভাই যখন  প্রকাশ্যে বসে থাকত তখন অন্যজন ধুম ৩-এর মতো করে চুরি করত। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ১৫টি চুরি যাওয়া দুই চাকার গাড়ি এবং বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করেছে। উদ্ধার করা জিনিসপত্রের মোট মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

তদন্তে জানা  গিয়েছে যে,  অভিযুক্তরা প্রথমে দিল্লি, নয়ডা, এনসিআর এবং আশেপাশের এলাকায় কলোনি, হাউজিং সোসাইটি, কোম্পানি এবং কারখানার কাছে পার্ক করা দুই চাকার গাড়ির উপর নজর  সুযোগ পেয়ে তারা গাড়ির তালা ভেঙে চুরি করে। চুরির পর, গাড়িগুলিকে স্ক্র্যাপের দোকানে নিয়ে যাওয়া হয়, ভেঙে ফেলা হয় এবং তাদের যন্ত্রাংশ চড়া দামে বিক্রি করা হয়। কিছু ক্ষেত্রে, অন্যান্য রাজ্যে সম্পূর্ণ গাড়ি কম দামে বিক্রি করা হয়।  এই চুরির স্টাইল দেখে হতবাক হয়ে গিয়েছে পুলিশও। 

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের