সামনেই দীপাবলি, নাওয়া খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরিতে তোড়জোড় মৃৎ শিল্পীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: মাস দুই ধরে কার্যত প্রদীপ তৈরির কারখানায় শিল্পীদের নাওয়া খাওয়া বন্ধ। মাঝে আর মাত্র কয়েকটা দিন ।সামনেই আসছে আলোর উৎসব দীপাবলি। এর মাঝে ঝড়-বৃষ্টি গেছে দীর্ঘদিন। বৃষ্টিতে প্রদীপ তৈরীর কাজ ব্যাহত হয়েছে যথেষ্ট। দীপাবলি উৎসব এর আগে উত্তর ২৪ পরগনার হাবড়া(Habra)র একটি প্রদীপ তৈরির কারখানায় হাজির হয়েছিলাম আমরা।সেখানে কর্মীদের কর্মব্যস্ততা রয়েছে তুঙ্গে। প্রতিদিন হাজার হাজার প্রদীপ তৈরি হচ্ছে এই সমস্ত কারখানায় । কিছু প্রদীপ তৈরি হচ্ছে হাতে। আবার কিছু প্রদীপ মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে । দীপাবলীর আগে যেগুলো ছড়িয়ে পড়বে বিভিন্ন বাজারে।

আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বাজারে মিলছে ইলেকট্রিক প্রদীপ। তবে মাটির প্রদীপের(Clay Lamp) চাহিদা একই রকম রয়েছে বলে জানান এই কাজের সঙ্গে যুক্ত শিল্পীরা। বিভিন্ন মন্দির বা বাড়িতে দীপাবলীতে প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে। আর তাই প্রদীপের চাহিদাও রয়েছে যথেষ্ট। পুরুষদের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ির মহিলারাও হাতে হাত মিলিয়ে প্রদীপ তৈরি করছেন। যে পরিমাণ চাহিদা রয়েছে মাটির প্রদীপের পরিমাণ প্রদীপ তাঁরা তৈরি করে উঠতে পারেন না। সারা বছরই প্রদীপ তৈরি হয়।

তবে সবচেয়ে বেশি চাহিদা থাকে দীপাবলির আগে। মহিলারা হাতে প্রদীপ তৈরি করতে অভ্যস্ত। পুরুষেরা মেশিনের সাহায্যে আধুনিক মাটির প্রদীপ তৈরি করে। যতই ইলেকট্রিক প্রদীপ (Electric Lamp)বাজারে আসুক না কেন মাটির প্রদীপের বিকল্প হবে না এমনটাই দাবি প্রদীপ তৈরিতে যুক্ত মৃৎশিল্পীরা।এই মাটির প্রদীপ তৈরীর শিল্পে স্বনির্ভরশীল হচ্ছেন মহিলারা।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২