‘‌সোমবার একটা কেসের ডেট রয়েছে’‌, সবপক্ষকে সতর্কবার্তা দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর পর্বে বিপুল বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ রয়েছে। আর তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই জট কাটাতে বিচারবিভাগীয় অফিসারদের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই পর্বে মোট ৬০ লাখ বিচারাধীন ভোটারের মধ্যে ৩৩ লাখের নাম উঠেছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং বাকি রয়েছে ২৭ লাখ বিচারাধীন ভোটারের নাম ওঠা ভোটার তালিকায়। এই ভোটারদের বিষয়টি নিষ্পত্তি হলেও ওই ভোটারদের নাম কি ভোটার তালিকায় উঠবে?‌ কাঁদের ভবিষ্যৎ কী হবে?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই বাঁকুড়ার ওন্দার নির্বাচনী জনসভা থেকে সবপক্ষকে সতর্ক করলে তৃণমূল সুপ্রিমো। কারণ আগামীকাল সোমবার এই নিয়ে মামলা রয়েছে শীর্ষ আদালতে।

এদিকে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর যে তৃণমূল কংগ্রেসের প্রধান অস্ত্র সেটা আবার মনে করিয়ে দিলেন তৃণমূলনেত্রী। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার ‘বিচারাধীন’ থেকে যায় (অ্যাডজুডিকেশন)। তার মধ্যে ৩৩ লাখের নাম উঠেছে। এখনও নাম ওঠা বাকি রয়েছে ২৭ লাখ। আজ ওন্দা থেকে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা, ‘‌আগামীকালও একটা কেস রয়েছে। প্রতিটা ভোট খতিয়ে দেখতে হবে।’‌

অন্যদিকে প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। সেই ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। সেখানে নিষ্পত্তি হওয়া ভোটারদের নাম সংযোজন হবে কিনা সেটা সোমবারের শুনানিতে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। আর তাই এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‌আগামীকালও একটা কেসের ডেট রয়েছে। প্রতিটা ভোট খতিয়ে দেখতে হবে। একটা ভোটও বিজেপিকে দেবেন না। কেউটে বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর বিজেপি। ওরা পারে না এমন কোনও কাজ নেই। গিরগিটির মতো রং বদলায়। অনুপ্রবেশের ভোটে তুমি জিতেছো তোমার পদত্যাগ করা উচিত। বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে সোনার বাংলা গড়বে বলছে।’‌

এছাড়া মুখ্যমন্ত্রীর আশঙ্কা, রবিবার মধ্যরাত থেকেই শুরু হবে ‘অপারেশন’। তাই দলীয় কর্মী–সমর্থক ও প্রার্থীদের প্রচারে আরও জোর দেওয়ার কথা বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেন, ‘‌ইভিএম নিয়ে খুব সাবধান। এদের প্ল্যান স্লো ভোটিং। স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। অনেককে গ্রেফতার করার চেষ্টা করছে। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। খবর আমরাও পাই। টিভিতে যদি দেখায় ওরা জিতছে, মিথ্যে বলছে। আমরাই জিতব। কোনও ক্ষমতা নেই, আমাদের হারাবে। আমরাই জিতব। অ্যাকাউন্ট নম্বর দিলে যেটুকু টাকা আছে তুলে নেবে। আর কালো টাকা ঢুকিয়ে দেবে। তারপর ইডি, সিবিআই পাঠিয়ে দেবে। বাইরে অনেক শত্রু ঘুরে বেড়াচ্ছে। আমার নাম করে বললেও শুনবেন না।’‌

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা