‘বিজেপি ভোট কেনার জন্য টাকা দিচ্ছে’‌, বড়জোড়ায় বিস্ফোরক অভিযোগ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শনিবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির পর ঝাড়গ্রামে সভা করেন। তারপর বড়জোড়া কলেজ ময়দানে প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে তৃণমূলনেত্রী সভা করেন। আর তা নিয়ে কর্মী–সর্মথকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দেয়। এখান থেকেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বলে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী। এমনকী গণতান্ত্রিকভাবে পেরে উঠতে না পেরে বিজেপি এখন টাকা দিচ্ছে ভোট কেনার জন্য বলে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।

এদিকে এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে মহিলাদের বেশি করে বাদ দেওয়া হয়েছে বলে জোর অভিযোগ করেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ, ‘‌সুরের সাধনা এবং মন্দির তীর্থ একসঙ্গে বাঁকুড়ায় মেলে। এখন বিজেপির কোনও কাজ নেই, সর্বনাশা একটা দল। এসআইআরের নাম করে নির্বাচনের আগে বিপুল পরিমাণ নাম বাদ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি নাম বাদ হয়েছে এখানে মেয়েদের। ভাবছে এভাবে জিতবে। লড়াইটা আমাদের ভারত সরকারের সমস্ত সংস্থার সঙ্গে। শুধু বিজেপির সঙ্গে নয়। বিজেপি এখন ভোট কেনার জন্য টাকা দিচ্ছে।’‌

অন্যদিকে ঝাড়খড থেকে বাংলায় লোক ঢোকানো হবে। ভোটে কাজে লাগানোর জন্য বলে আগাম সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপির পক্ষ থেকে এমন কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌এসআইআর হল সর্বনাশ। জিততে পারবে না বলে অত্যাচার করছো। সবাই যদি অনুপ্রবেশকারী হয়, তাহলে কাদের ভোটে জিতেছো মোদি বাবু, অমিত ভাই?‌ কেন তোমরা পদত্যাগ করবে না? দিল্লি থেকে এল দুই ভাই, সঙ্গে ইডি, সিবিআই। এদের বিশ্বাস করবেন না। মানুষকে বাংলায় জেলে গিয়ে থাকতে দেব না। সব সীমা লঙ্ঘন করেছে। আমরা লড়ব, গড়ব, জিতব রে। লো ভোটিং, লো কাউন্টিং দেখানো হবে। মা–বোনেরা এবং কর্মীরা সতর্ক থাকুন। কেউ জায়গা ছাড়বেন না।’‌

এছাড়া ঝাড়খণ্ড থেকে লোক ঢোকানোর অভিযোগে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ভোটের দিন বড় ষড়যন্ত্র করতে পারে বিজেপি বলে সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেন, ‘‌ঝাড়খণ্ড থেকে বিজেপির লোক ঢোকাবে। সব রেল স্টেশনে নজর রাখবেন। টাকা আর ড্রাগ ঢোকাবে। অশান্তি পাকাবে আবার। যতই করো হামলা, এবার হবে বদলা। গণতান্ত্রিকভাবে এবার বদলা নেওয়া হবে। ওদের শূন্য করে দিন। বাইরের কাউকে আপনার ঘরে প্রবেশ করতে দেবেন না।’‌

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?