‘‌আমাদের হারাতে এক হাজার কোটির ডিল হয়েছে’‌, হুমায়ুন–মোদিকে তুলোধনা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আর ১০ দিন বাকি। তাই তৃণমূল কংগ্রেস ঝড়ের গতিতে প্রচার করছে। আর আজ, রবিবার খণ্ডঘোষ থেকে নির্বাচনী জনসভা শুরু করে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই হুমায়ুন কবীর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধনা করেন তিনি। তৃণমূল কংগ্রেসকে হারাতে হাজার কোটি টাকার ডিল নিয়ে সরাসরি মোদিকে কাঠগড়ায় তুলেছেন মমতা। এমনকী তাঁর জনসভা করার অনুমতি দিচ্ছিল না বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে বিজেপি সারাদিন মিথ্যে কথা বলে চলেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে মিথ্যে কথা বলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌এত মিথ্যাবাদী ওরা! বলছে ওদের সরকার এলে সপ্তম পে কমিশন করে দেবে। আরে একটু তো খবর নাও। চেয়ারটার তো অমর্যাদা করো না। আমাদের বাজেটে ফেব্রুয়ারি মাসে সপ্তম পে কমিশন ঘোষণা করে দিয়েছি। বেঙ্গল একমাত্র স্টেট, যেখানে পেনশন দেওয়া হয়। অন্য কোনও রাজ্যে নেই। নির্বাচনের সময় ঘুষ দেয় তারপর ফুস। ঝুরি ঝুরি মিথ্যে কথা এরা বলছে। মিথ্যের ফুলঝুরি করছে। বিজেপি বলছে, এখানে নাকি আলু পচে যাচ্ছে। বাংলার কৃষকদের খবর রাখে না। রাজ্য সরকারই কৃষকদের ফসল কিনে নেয়। কানে শুনে কথা না বলে খোঁজ নিয়ে দেখে কথা বলুন। লজ্জা করে না মিথ্যে কথা বলতে।’‌

অন্যদিকে নাম না করে হুমায়ুন কবীরের ভিডিও নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। একেবারে কাঠগড়ায় তুলে দেন তিনি প্রধানমন্ত্রীকে। সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌দেখেছেন তো তৃণমূল কংগ্রেসকে হারাতে এক হাজার কোটি টাকার ডিল হয়েছে। আমাদের হারানোর জন্য এক হাজার কোটি টাকার ডিল হয়েছে। দেখছেন তো একটা পার্টিকে ভাগ করার জন্য ১০০০ কোটি টাকার ডিল করেছে। এর জন্য আবার আমোদী-প্রমোদী বাবুকে রাস্তায় নামতে হচ্ছে। বলছে, ভিডিওটি নাকি আর্টিফিশিয়াল। যে করেছে সে বলছে ভিডিওটি সত্যি। বলছি, কত শাক দিয়ে মাছ ঢাকবেন? অনেক টাকা না? যখন গ্যাসের টাকা বাড়ে, তখন তো কমান না! পেট্রলের দাম বাড়ে, কমান না। ইলেকশন হয়ে গেলে আবার হুহু করে দাম বেড়ে যাবে। গ্যাস পাবেন না, পেট্রল পাবেন না, হোটেল বন্ধ হয়ে যাবে। ভাবুন, চিন্তা করুন।’‌

এছাড়া কৃষকদের নিয়ে মিথ্যে কথা বলার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তবে কারও নাম নেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌কৃষি উৎপাদন বাংলায় কত বেড়েছে খবর রাখ? আলুচাষিদের জন্য ক্রপ ইনসিওরেন্স করেছি। আলু নষ্ট হলে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়। কৃষকবন্ধু ১০ হাজার টাকা পান। যার এক একর জমি আছে। এবার থেকে ক্ষেতমজুরদেরও বছরে চার হাজার টাকা দেওয়া হবে। আর বন্যা, খরা যখন হয় তখন তোমরা আমোদি প্রমোদি বাবু নাকে সরষের তেল দিয়ে ঘুমাও। কোনও সাহায্য করো না। আর এখানে এসে মানুষকে বোকা বানাতে চাইছ?‌ কাটোয়ায় গিয়ে বলে এসেছে, সীতাভোগ, মিহিদানা সব বিদেশে রফতানি হবে। ওরা জানে না শক্তিগড়ের ল্যাংচাও আছে। আমরা মিষ্টিহাব তৈরি করেছি। বিশ্ববাংলার সব দোকানে আমরা সীতাভোগ, মিহিদানা বিক্রি করি। বাংলার হাটেও বিক্রি করি, বিদেশেও রফতানি করি।’‌

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন