বহিরাগতদের উস্কানিতে যারা হিংসা করেছে, তারা মুর্শিদাবাদের শত্রু : মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি মুর্শিদাবাদ: যারা অশান্তি করেছে, হিংসা করেছে তারা মুর্শিদাবাদের শত্রু। পরিকল্পনা করে মুর্শিদাবাদে অশান্তি করা হয়েছে। বহিরাগতরা অশান্তিতে উস্কানি দিয়েছে। ধর্মের নামে ভেদাভেদ করার চেষ্টা হয়েছে মুর্শিদাবাদে। যারা সাম্প্রদায়িক হিংসা করে তারা ক্রিমিনাল। সোমবার মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্প্রতি হিংসা প্রসঙ্গে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সোমবার দুপুরে মুর্শিদাবাদে পৌঁছে সার্কিট হাউস থেকে ১ কিমি দূরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক দফতরে মুর্শিদাবাদ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির কনফারেন্স হলে মুর্শিদাবাদের সমস্ত বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠকে এলাকায় জনসংযোগ বাড়ানোর উপর জোর দেওয়ার নির্দেশ দেন।

জেলা প্রশাসন সূত্রের খবর, আগে থেকে এই বৈঠকের কোনও খবর ছিল না। জেলা প্রশাসনের কর্মীরা এই গরমে কেমন করে কাজ করছেন এবং সেখানে সমস্ত ফ্যান ঠিক মতো চলছে কিনা, মুখ্যমন্ত্রী তা সরজমিনে দেখার কথা জানান জেলাশাসক রাজর্ষি মিত্রকে। এর পরেই মুখ্যমন্ত্রী সার্কিট হাউসের পিছনের গেট দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসেন। জেলার বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদে সম্প্রতি হিংসা প্রসঙ্গে বলেন, হিংসার কোন ওষুধ আছে। মুর্শিদাবাদের কারায় হিংসার নেপথ্যে রয়েছে তাদের সম্বন্ধে খোঁজখবর নিয়েছি। মুখ্যমন্ত্রী বলেন আমি অশান্তির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী(CM) এও জানান এই হিংসাতে জাফরাবাদে যে বাবা ও ছেলে খুন হয়েছেন সেই দুটি পরিবারকে তিনি ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করতে চান।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমি সংবাদ মাধ্যম কেউ বলছি মুর্শিদাবাদে কারা গোলমাল করেছে কিভাবে গোলমাল ছড়ানো হয়েছে তা তারা অনুসন্ধান করে দেখুক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি আরো আগে আসতে পারতাম। কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আমি মুর্শিদাবাদে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন বলেন দুটি মসজিদের ইমাম উস্কানি দিয়েছেন বলে অভিযোগ উঠছে কিন্তু একজন মহারাজ তারক ভূমিকা সঠিক ছিল না। গোলমাল এর সময় পরপর দুদিন আলো নিভিয়ে রাখা হয়েছিল। অন্ধকারে কি লুকোতে চেয়েছিল এটা পুলিশ তদন্ত করে দেখুক। জাফরাবাদে নিহত দুটি পরিবারকে তিনি সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু তাদেরকে লুকিয়ে কলকাতায় নিয়ে এগিয়ে রাখা হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন এটা অপহরণ নয়?

নিহতদের পরিবারের সদস্যদের দিয়ে তাকে ব্যক্তিগতভাবে সমালোচনা করা হয়েছে, গালমন্দ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী এও বলেন, আমি কাউকে দাঙ্গা করতে বলিনি। দাঙ্গা করলেন আপনারা আর গালমন্দ খেতে হচ্ছে আমাকে। তিনি মিডিয়াকে মুর্শিদাবাদে কারা গোলমাল করেছে কাদের ইন্ধন ছিল কিভাবে গোলমাল হয়েছে তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার আবেদন জানান। সীমান্ত এলাকা আরও নজরদারি মধ্যে নিয়ে এসে দেশের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এবং তাকে কেন্দ্র করে যাতে কোন নোংরা রাজনীতির খেলা না হয় এই আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগরে ভালো কাজ করেন এবং রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে তারা যোগ দেন এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু মুর্শিদাবাদে একজন মহারাজ আছেন যিনি অন্যরকম ভূমিকা পালন করেন ও ইন্ধন দেন নানা ধরনের ঘটনা ঘটতে। মুখ্যমন্ত্রী এদিন মুর্শিদাবাদ থেকে এই ধরনের অশান্তি ও দাঙ্গা রোধে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার জোরদার করার দাবি জানান।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত