‘‌বিজেপির মতো গিরগিটিকে বিশ্বাস করবেন না’‌, ছাতনা থেকে সুর সপ্তমে মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার খণ্ডঘোষ থেকে নির্বাচনী জনসভা করার পর বাঁকুড়ার ওন্দায় সমাবেশ করেন মুখ্যমন্ত্রী। তারপর ছাতনা থেকে তৃতীয় জনসভা করেন তিনি। আর এখান থেকেই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই বিজেপির ধর্মকে তুলোধনা করেন তিনি। এমনকী এই জনসভা থেকে বিজেপির মতো গিরগিটিকে বিশ্বাস না করার কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। কারণ এসআইআর করে বাংলার সর্বনাশ করেছে বিজেপি বলে তোপ দাগেন তিনি।

এদিকে বিজেপি প্রতারণা করে। তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা করে না বলে স্পষ্টভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তাই ভরা জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌আমরা প্রতারণা করি না। করব করব বলি না। যা বলেছি, করে দিয়েছি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডারের কথা। করে দিয়েছি। ভোটের আগেই টাকা বাড়িয়ে দিয়েছি। এখন বলছি সারা জীবন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আমরা সব ধর্ম পালন করি। আমরা কখনও ভেদাভেদ করি না। আমাদের ধর্ম মানবিক। আমাদের কাউকে ধর্ম শেখাতে হবে না।’‌

অন্যদিকে এসআইআর বড় প্রতারণা বলে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে তা সামনে আসবে বলেও জানিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, ‘বিজেপির মতো গিরগিটিকে বিশ্বাস করবেন না। ওদের সকালে এক ধরণের রূপ, বিকেলে একরকম রূপ এবং রাতে আর এক ধরণের রূপ। এখন এসআইআর করে নাম বাদ দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ডিলিটিমেশন বিল আসছে। তখন সব অধিকার কেড়ে নেবে। এটা বড় দুর্নীতি। এসআইআরের নামে ওরা সর্বনাশ করেছে বাংলায়। ভোটের সময় দেখে দেখে খাবেন। বাইরে যে যা দেবে খাবেন না। আমি বাইরে কিছু খাই না। যে কোনও কিছু বাইরে খাওয়ার আগে দেখে নেবেন, ঠিক জিনিসটা খাচ্ছেন কিনা। বিশেষ করে রাজনীতিক, ডাক্তার, প্রশাসনিক কর্তারা, তাঁরা উল্টোপাল্টা জিনিস খান না।’‌

এছাড়া গণতন্ত্রের বদলা নিতে সকলকে আহ্বান করেন মুখ্যমন্ত্রী। ভোট দিয়ে বিজেপিকে হারিয়ে গণতন্ত্রের বাক্সে বদলা নিতে বলেছেন তিনি। ছাতনার ভরা সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌‘নববর্ষ আসছে। নতুন ভোর আসছে। নতুন দিন আসছে। বিজেপির বিরুদ্ধে বদলা নেওয়ার দিন আসছে। গণতন্ত্রের বাক্সে। এবারে ভোট অন্যরকম। আমার সকলের কাছে আবেদন থাকবে, এনআরসিতে যাতে নাম বাদ না পড়ে, আপনার অধিকার যাতে রক্ষা হয়, তার জন্য এবারের ভোটটা মরণ বাঁচন লড়াই। ২০১৪ সালের ভোটের আগে বলেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকবে। কোথায় গেল ১৫ লক্ষ টাকা? কোথায় গেল দু’লক্ষের চাকরি? আমি প্রশ্ন করছি, উত্তর দিন। যদি মিথ্যা কথা বলি তবে আমার কান কেটে নেবেন। নাকখত দেব। না হলে আপনি নাকখত দেবেন তো?‌’‌

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

নৌসেনা-বায়ুসেনায় বড় রদবদল, নতুন দায়িত্বে কারা?

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে