‘‌বিজেপিকে বাংলা থেকে আর দেশ থেকে বিদায় করব’‌, তারকেশ্বরে রণহুঙ্কার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার তারকেশ্বর থেকে নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বিপুল সমাগম দেখা গেল। সেখান থেকেই আলু চাষীদের পাশে থাকার বার্তা দেন। সিপিএমের আমলে আলু বিক্রি করার যে সমস্যা ছিল তা মনে করিয়ে দিয়ে তাঁর সরকার কী কী কাজ করেছে এবং সিঙ্গুর আন্দোলনের কথা বলেন তিনি। এখানে বিজেপির যে দায়িত্বে আছে সে জোর করে জমি নেওয়ার কাজ করেছিল বলে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে বিজেপিকে বাংলা থেকে আর দেশ থেকে বিদায় করা হবে বলে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। বিজেপি এজেন্সি লাগিয়ে কী তাঁকে খুন করতে চায়?‌ আজ, রবিবার তারকেশ্বরের নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে প্রশ্ন তোলেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌সিঙ্গুরের আন্দোলন আপনারা জানেন। পাশেই সেই গ্রাম। যিনি জমি দখল করেছিলেন জোর করে, সেই ব্যক্তি এখন ইলেকশনের দায়িত্বে আছেন বাংলায়। যিনি সিঙ্গুরের মানুষের জমি কেড়ে নিয়েছিলেন। তাপসী মালিকের হত্যা থেকে শুরু করে, সমস্ত কৃষকের জমি কাড়ার মূল কান্ডারি ছিলেন। তিনি আজকে ভিডিও কনফারেন্স করে অবজার্ভারদের ইললিগাল ইনস্ট্রাকশন দিচ্ছেন যে, তৃণমূল কর্মীদের গাড়িতে গাঁজা ভরে দাও। গ্রেফতার করে নাও। অত্যাচার করো। আমি পরিষ্কার বলি, অত্যাচার করলে ফলটা উল্টো হয়। রথে যেমন সোজা রথও ,উল্টো রথও হয়। এবার উল্টে দেব। দেশ থেকেও দূর করব।’‌

অন্যদিকে আজ বাঁকুড়ায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী। তাই তো তারকেশ্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, ‘‌গত পরশু দিন দেখেছেন মোদিবাবু হেরেছেন লোকসভায়। পতন শুরু হয়েছে গেছে। মাইনরিটি সরকার নিয়ে এত বড় ঔদ্ধত্য, অহংকার। গতকাল গর্ভনমেন্টের মেশিনারি দিয়ে, দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেন করেছে। আমরা কমপ্লেন করব। আপনাকে ধিক্কারও জানাই। রাজ্য সরকার কৃষকের স্বার্থে কোনও বাধা দেবে না। আলু চাষিদের জন্য ক্রপ ইনসিওরেন্স তৈরি করা হয়েছে। আলু চাষিরা ক্ষতিপূরণ পাবেন। সিপিএমের আমলে বিক্রি করতে পারত না। ৩০ ভাগ আলু কোল্ড স্টোরেজে এখন রাখা থাকে।’‌

এছাড়া মহিলা বিল নিয়ে যে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন সেটাও সভামঞ্চে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সামনে মহিলা পিছনে ময়লা এমন কাজই করেছে মোদি বলে সুর চড়ান তিনি। ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরের সভা থেকে বললেন, ‘ইডি অভিযান করিয়ে আমাদের দমানো যাবে না। সবকিছুর হিসাব হবে। আর মহিলা সংরক্ষণ বিল নিয়ে মিথ্যে কথা বলছেন প্রধানমন্ত্রী। এই বিল আগেই পাশ হয়েছিল ২০২৩ সালে। তা এখনও কেন কার্যকর হল না। মোদিবাবু জবাব দিন। ভোটের আগে চালাকি করেছে। এটা মহিলা বিল নয়, ডিলিমিটেশন বিল। মিথ্যে কথা বলছে বিজেপি।’

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ