আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌এটা বিজেপিকে বেলাইন করার নির্বাচন’‌, দুবরাজপুর থেকে আহ্বান করলেন মমতা

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। দু’‌ঘণ্টা পর অবশ্য ঠিক হয়েছে বলে খবর। তাই এই নির্বাচন বিজেপিকে বেলাইন করার ভোট বলে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায।

এই আবহে তালিকা প্রকাশের ঘোষিত সময়সীমার পর ৪৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও রাজ্যে অর্ধেকের বেশি বুথে বিচারাধীনদের কোনও তালিকাই প্রকাশ করা হয়নি। ফলে ঘোর বিভ্রান্তির মধ্যে পড়েছেন ভোটাররা। এখনও পর্যন্ত নাকি ৩২ লক্ষ ভোটারের আবেদন নিষ্পত্তি হয়ে গিয়েছে। আর বাদের খাতায় রয়েছে প্রায় ১৩ লক্ষ। ৪৫ হাজারের বেশি বুথে কোনও তালিকাই প্রকাশ হয়নি। যা নিয়ে বিজেপিকে কড়া ভাষায় তৃণমূল সুপ্রিমোর আক্রমণ, ‘‌এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। নিজেদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। তাই নিজের ভোট নিজে দিয়ে বিজেপিকে বেলাইন করতে হবে। এটাই আপনাদের কাছে আহ্বান।’‌

এদিকে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌বাংলায় কোনওরকম ঘটনা, দুর্ঘটনা, অপ্রীতিকর কিছু ঘটলে দায়ী থাকবে বিজেপি। নির্বাচন কমিশনকে দায়ী থাকতে হবে। কারণ ওরা সব বদল করেছে অফিসারদের। এখন আমার হাতে ক্ষমতা নেই। ওদের হাতে ক্ষমতা। তাই ওদেরকেই সব দেখতে হবে। যদি মানুষের উপর কোনও আক্রমণ নেমে আসে তাহলে আমি কিন্তু ছাড়ব না। ভয় পাবেন না। সতর্ক থাকবেন ওদের বজ্জাতি থেকে।’‌

অন্যদিকে মানুষজনকে আহ্বান করলেন এবং তৃণমূল প্রার্থীদের প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদেরকে ভোট দেওয়ার অনুরোধ করলেন তিনি। তবে মানুষের নাম বাদ দেওয়া নিয়ে তৃণমূল সুপ্রিমোর তোপ, ‘‌যতই করো হামলা, আবার তৃণমূলই জিতবে বাংলা। বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। এখনও কেন সব জায়গায় লিস্ট টাঙানো হল না? উত্তর দিন। যদি বিচারাধীন ৪০ শতাংশের নামও ওঠে তালিকায়, সেটা আমাদের ক্রেডিট। সুপ্রিম কোর্টে গিয়েছি। দিনের পর দিন রাস্তায় পড়ে থেকেছি। এখনও কেন তালিকা টাঙাতে পারল না? সংবাদমাধ্যমকে কেন দিতে পারছে না?‌ ১ কোটি ২০ লক্ষ নাম বাদ দেবে বলেছে। বুথে বুথে এখনও তালিকা টাঙাতে পারল না? কেন কোনও পার্টিকেও তালিকা দেওয়া গেল না? পর্দা কে পিছে কেয়া হ্যায়।’‌

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ