‘হোটেল বুক করে টাকা বিলোচ্ছে‌’,‌ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা তিনটি জনসভা রয়েছে উত্তরবঙ্গে। তার মধ্যে মাথাভাঙা থেকে নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী। তারপর আলিপুরদুয়ারে দ্বিতীয় সভা করেন তিনি। এখান থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করেন তিনি। এমনকী বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। হোটেল বুক করে টাকা বিলোনোর অভিযোগ তুললেন তিনি।

এদিকে বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে বলে তা অকপটে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এদের নিয়ে এসে হোটেলে রেখে টাকা ছড়ানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌কী করেছে তারা! বাইরে থেকে লোক নিয়ে এসে হোটেল বুক করে টাকা ডিস্ট্রিবিউশন করছে। যখন বন্যা হয়েছিল, তখন কোথায় ছিল? ঝড়ে, জলে, সাইক্লোনে, বন্যায়, বাড়ি ভেঙে গেলে, উন্নয়নে দেখা নাই। ভোটের সময়ে তাই বলছি, আগামী পাঁচ বছর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বাংলায় তোমাদের জায়গা নেই। ওদের সঙ্গে আমাদের পার্থক্য কী জানেন? আমরা করি সমস্যার সমাধান। আর ওরা করে অত্যাচার এবং মানুষের সঙ্গে ব্যবধান।’‌

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সরকারি কর্মীদেরও বার্তা দেন তিনি। আলিপুরদুয়ারের নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌প্রধানমন্ত্রী বলে গেলেন, আপনারা আসলে সপ্তম পে কমিশন চালু করবেন। আরে ওটা তো ফেব্রুয়ারি মাসে আমরা চালু করে দিয়েছি। কিছু বলার আগে আপনার প্রধানমন্ত্রীর চেয়ারটাকে তো সম্মান করুন। মিথ্যা কথা বলার আগে ভাল করে ক্রসচেক করুন। আমরা সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ শুধু দিয়েছি, তা-ই নয়, তারা অনেক ছুটি পায়। দুর্গাপুজো হোক, কালীপুজো হোক, ছট্‌পুজো হোক। পাঁচ বছর অন্তর তারা বিদেশেও যেতে পারে। রাজ্যেও ঘুরতে পারে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে পেনশন আছে।’‌

এছাড়া পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার থেকে শুরু করে এনআরসি নোটিস নিয়ে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। আর বিজেপিকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা, ‘‌পশ্চিমবঙ্গের বাইরে এই রাজ্যের মানুষ কাজ করতে গেলে, বিজেপির রাজ্যে তাদের উপর অত্যাচার হয়। তাদের মারা হয়, খুন করা হয়। আমাদের রাজ্যেও বাইরের অনেক পরিযায়ী শ্রমিক আছে। আমরা তো তাদের অত্যাচার করি না। অসম থেকে এনআরসির নোটিস পাঠাচ্ছে। ভোট চলাকালীন মহিলাদের সংরক্ষণ দেওয়ার নামে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আসছে। আমার তো ৩৭ শতাংশ মহিলা আছে। আমাকে তার জন্য সংরক্ষণ করতে হয়নি। আমি মহিলা সংরক্ষণকে সমর্থন করি। কিন্তু বলুন তো, মহিলাদের জন্য একই বিলে কেন আসন পুনর্বিন্যাস করে পশ্চিমবঙ্গকে খণ্ড খণ্ড করবে! মহিলাদের আত্মসম্মান আছে। মহিলাদের অসম্মান ও ব্ল্যাকমেলিং করা হচ্ছে। মহিলা বিল অনেক দিন আগে পাশ হয়েছে। তুমি এখনও কার্যকর করোনি কেন? জবাব চাই।’‌

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা