‘‌যারা বলছে তাড়িয়ে দেব, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব’‌, তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা তিনটি জনসভা রয়েছে উত্তরবঙ্গে। তার মধ্যে মাথাভাঙা থেকে নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী। মাথাভাঙার ঘোকসাডাঙ্গা ছোটশিমুলগুড়ি গ্রাউন্ডের সভা থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করেন তিনি। কোচবিহারে একাধিক উন্নয়নের কাজ করার খতিয়ানও তুলে ধরেন তিনি। মাথাভাঙা কেন্দ্রের প্রার্থী সাবলু বর্মণের সমর্থনে এই নির্বাচনী সভা থেকে বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

এদিকে এখন তাঁর হাতে আইনশৃঙ্খলা নেই বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তবে আগামী দিনে তাঁর হাতেই থাকবে বলে প্রত্যয়ী মেজাজ দেখান তিনি। ভোট এলেই এখানে অশান্তি হয়। যা নির্বাচন কমিশন সামলাতে পারে না বলে সুর চড়িয়েছেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌যখনই নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট হয়েছে তখনই গোলমাল হয়েছে। আমার হাতে আইনশৃঙ্খলার ভার এখন না থাকলেও আগামী দিনে থাকবে। ভোট এলেই কোচবিহারে অশান্তি কেন হবে? নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন। লজ্জা করে না।’‌

অন্যদিকে বিজেপির প্রার্থীকে নাম না করে গুন্ডা বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাই বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতাতে আর্জি জানান তিনি। এখান থেকেই সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আপনারা এখানে গুন্ডাকে জেতাবেন নাকি একজন শিক্ষিত ব্যক্তিকে জেতাবেন?‌ এখানে সাবলুকে জেতান। সাবলু বর্মণকে জিতিয়ে কোচবিহারে শান্তি ফিরিয়ে আনুন। আমাদের প্রার্থী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যে গুন্ডামি করে না। গুন্ডামি রুখে দেয়। বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় না। মানুষকে ভয় দেখায় না। এখন বিজেপি ষড়যন্ত্র করে ভোট করতে চাইছে। তাই সাবধানে থাকবেন। আর তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতান।’‌

এছাড়া যারা বাংলা থেকে তাড়ানোর কথা বলছে, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবেন বলেও সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ‘মাতৃশক্তি কার্ড’ নিয়েও বিজেপিকে তুলোধনা করেছেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা, ‘‌নাম বাদ দেওয়ার জন্যই এসআইআর সেটা নিজের মুখেই স্বীকার করে নিয়েছে দিল্লি থেকে আসা মোটা ভাই। যারা তাড়ানোর কথা বলছে, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব। এত যখন কাজের ইচ্ছা, তখন ভোটের আগে করোনি কেন বাপু? এখন ফর্ম পূরণ করাচ্ছে। ফর্মে আপনাদের নাম–ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নিচ্ছে। ভুলেও দেবেন না। যেটুকু ছিল, তাও লুট করে নেবে।’‌

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়