‘টাকার হুন্ডি নিয়ে নেমেছে বিজেপি’, ইসলামপুরের সভা থেকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর একসপ্তাহ। তারপরই রাজ্যে প্রথম দফার ভোট। আজ বুধবার নববর্ষের দিন ইসলামপুর কোর্ট ময়দানে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়া এবং ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী যথাক্রমে হামিদুল রহমান এবং কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে সভা করেন তিনি। আর এখান থেকেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। টাকার হুন্ডি নিয়ে নেমেছে বিজেপি বলেও সুর সপ্তমে তোলেন তিনি। আজ নববর্ষকে সামনে রেখে বিজেপি মাতৃ শক্তি গ্যারান্টি কার্ড মহিলাদের হাতে দিয়েছে। আবার মহিলাদের বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করার কাজও হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে সুর চরমে তুলেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে মাতৃ শক্তি গ্যারান্টি কার্ড ভোটের আগে কেন দেওয়া হল?‌ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তার উপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নকল করে আজ মহিলাদের দুয়ারে পৌঁছে যান বিজেপি নেতারা। তা পূরণ করিয়েছে বলে অভিযোগ। এই প্রকল্পে ৩ হাজার টাকা দেওয়া হবে বলে মহিলাদের জানানো হয় বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির বিরুদ্ধে তোপ, ‘‌আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বিজেপি। ভোটের আগে টাকার হুন্ডি নিয়ে নেমেছে বিজেপি নেতারা। তাই ভোটের আগে মাতৃ শক্তি গ্যারান্টি কার্ড দিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করা হয়েছে। এসব বাতিল হয়ে যাবে। এভাবে ভোট কিনতে চাইছে।’‌

অন্যদিকে টাকার হুন্ডি নিয়ে আসা নিয়ে বিজেপি নেতা–মন্ত্রীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এমনকী শুধু তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীদের গাড়ি তল্লাশি নিয়েও সুর চড়ান তিনি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা, ‘‌দিল্লি থেকে টাকার ‘হুন্ডি’ নিয়ে ভোটপ্রচারে আসছে বিজেপি নেতৃত্ব। বিজেপি কী করছে, পুরো কেন্দ্রীয় সরকারকে এখানে নিয়ে আসছে। আমার লড়াই শুধু বিজেপির সঙ্গে নয়, আইনকানুন ছাড়া সব ক্ষমতার বিরুদ্ধে। ‘নির্দেশ দিয়ে বলছে তৃণমূলের সকলকে গ্রেফতার করো। তৃণমূলের একজন গ্রেফতার হলে মনে রাখবেন, আপনাদের হাজার জন গ্রেফতার হবে।’‌

এছাড়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কেন হবে না? এই প্রশ্ন তুলে একাধিক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। গতকালই নির্বাচন কমিশনের একটি স্ক্রিনশট সামনে নিয়ে আসে তৃণমূল কংগ্রেস। যেখানে স্পষ্ট নির্দেশ রয়েছে, অভিষেক এবং তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশি করতে হবে। তৃণমূল কংগ্রেসের নেতা–প্রার্থীদের গাড়িও তল্লাশি করার নির্দেশ রয়েছে। তাই আজ, বুধবার নির্বাচন কমিশনে ওই স্ক্রিনশট পেশ করে নালিশ ঠুকেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনা নিয়েই এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপিকে তুলোধনা করে বলেন, ‘‌কেন্দ্রীয় মন্ত্রীরা টাকা নিয়ে আসছেন। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে কী কী আসে, আমি জানি। আজ দমদম বিমানবন্দরে আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী। আমি বললাম, চেক করো চেক করো। আমি চাই চেক করো। তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিআরপিএফের গাড়িতে তল্লাশি হবে না? বিজেপির গাড়ি কেন তল্লাশি হবে না? শুধু তৃণমূলের গাড়িতে কেন হবে? এটা কেমন ভাবে নির্বাচন হচ্ছে?’‌

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা