‘‌আগামী দিনে ঠিকানা থাকবে না, সব কেড়ে নেবে বিজেপি’‌, খণ্ডঘোষে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আর ১০ দিন বাকি। এখন প্রত্যেক রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছে। তৃণমূল কংগ্রেস ঝড়ের গতিতে প্রচার করছে। আজ, রবিবার খণ্ডঘোষ থেকে নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই বিজেপি এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করেন তিনি। এমনকী তাঁর জনসভা করার অনুমতি দিচ্ছিল না বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে বিজেপি সারাদিন মিথ্যে কথা বলে চলেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে মিথ্যে কথা বলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌নির্বাচনের সময় ঘুষ দেয় তারপর ফুস। ঝুরি ঝুরি মিথ্যে কথা এরা বলছে। মিথ্যের ফুলঝুরি করছে। বিজেপি বলছে, এখানে নাকি আলু পচে যাচ্ছে। বাংলার কৃষকদের খবর রাখে না। আমরা এখানে অনেক কাজ করেছি কৃষকদের জন্য। রাজ্য সরকারই কৃষকদের ফসল কিনে নেয়। মিথ্যে কথা বলে লাভ হবে না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসে দলের কথা বলতে নেই। কানে শুনে কথা না বলে খোঁজ নিয়ে দেখে কথা বলুন। চেয়ারের অমর্যাদা করো না। লজ্জা করে না মিথ্যে কথা বলতে।’‌

অন্যদিকে নাম না করে হুমায়ুন কবীরের ভিডিও নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। একেবারে কাঠগড়ায় তুলে দেন তিনি প্রধানমন্ত্রীকে। সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌দেখেছেন তো তৃণমূল কংগ্রেসকে হারাতে এক হাজার কোটি টাকার ডিল হয়েছে। যার ভিডিও সামনে এসেছে সে বলছে ভিডিও সত্য। আর প্রধানমন্ত্রী এখানে এসে বলছে ভিডিও এআই দিয়ে বানানো। শাক দিয়ে কত মাছ ঢাকবেন আপনি?‌ ২০২৬ সালেই তোমার সরকার উল্টোবে। এখন যা যা জনবিরোধী আইন করে যাচ্ছ সব পাল্টে দেব তখন। কোনও ষড়যন্ত্র কাজ করবে না। বিজেপিকে ভোট দেওয়া মানে সব কেড়ে নেবে ওরা। আগামী দিনে কোনও ঠিকানা থাকবে না, অধিকার থাকবে না, স্বাধীনতা থাকবে না। এসআইআর করে নাম বাদ দিয়েছে। এরপর ডিলিমিটেশন করে সব কেড়ে নেবে।’‌

এছাড়া কৃষকদের নিয়ে মিথ্যে কথা বলার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তবে কারও নাম নেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌কৃষি উৎপাদন বাংলায় কত বেড়েছে খবর রাখ? আলুচাষিদের জন্য ক্রপ ইনসিওরেন্স করেছি। আলু নষ্ট হলে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়। কৃষকবন্ধু ১০ হাজার টাকা পান। যার এক একর জমি আছে। এবার থেকে ক্ষেতমজুরদেরও বছরে চার হাজার টাকা দেওয়া হবে। আর বন্যা, খরা যখন হয় তখন তোমরা আমোদি প্রমোদি বাবু নাকে সরষের তেল দিয়ে ঘুমাও। কোনও সাহায্য করো না। আর এখানে এসে মানুষকে বোকা বানাতে চাইছ?‌’‌

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য