‘‌কোলাঘাটে গদ্দারবাবু রাস্তা বন্ধ করে দিয়েছে’‌, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার আমডাঙা থেকে নির্বাচনী জনসভা শুরু করলেন মুখ্যমন্ত্রী। আর এখান থেকেই তোপ দাগলেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। এখন সংখ্যালঘু মানুষজনকে হজে চলে যেতে বলছে বিজেপি ও নির্বাচন কমিশন বলে অভিযোগ তাঁর। হজে যাওয়ার আগে ভোট দিয়ে যেতে অনুরোধ করলেন তিনি। বিজেপিকে একটি ভোটও দেবেন না বলেও জানিয়ে দেন তিনি। হজে পাঠিয়ে এনআরসি করে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে বলেও সুর সপ্তমে তোলেন তৃণমূল সুপ্রিমো। কবি শ্রীজাতকে সমন পাঠানো নিয়েও সরব হয়েছেন তিনি। নাম না করে এই মঞ্চ থেকে শুভেন্দুকেও তুলোধনা করেছেন তিনি।

এদিকে কোলাঘাটে কেউ যেতে পারছে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কারণ সেখানের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে ভোট আটকাতে চাইছে গদ্দারবাবু বলেও সুর চড়ান তিনি। এমন ঘটনার কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌গতকাল রাত থেকে কোলাঘাটে কেউ যেতে পারছে না। গতকাল থেকে বাবু, গদ্দার বাবু, পিরিতের বাবু, দোসর কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে। যাতে কেউ যেতে না পারে। আবার পশ্চিম মেদিনীপুরে রেল ব্লক করে দিয়েছে। রাস্তা ব্লক করে দিয়েছে। ভেবেছে দু’দিনের জমিদারি করবে। তবে আগামী দিনে জমিদারি করতে পারবে না। সকলে দল বেঁধে ভোট দিতে যাবেন।’‌

অন্যদিকে আমডাঙা থেকে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। কবি শ্রীজাতকে নিয়ে সকাল থেকে ফোন–মেসেজ পাচ্ছেন বলেও জানিয়ে দেন তিনি। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে বলেন, ‘‌সকাল থেকে পাগল হয়ে গেছি ফোনে–মেসেজে। শ্রীজাতকে নাকি ফোন করেছে কেউ, ‘আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে। আপনাকে গ্রেফতার করা হবে। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম। এটা আবার কী! মোটরবাইক চলবে না। রেল বন্ধ। এগুলি ইলেকশন কমিশন করছে। বাইরে থেকে তো এখানকার লোক ভোট দিতে আসছে। তাঁদের ভোট দিতে দেবেন না? রাজস্থান, বিহার থেকে ট্রেনে করে এসে ভোট দেবে? এবার আটকে রাখবেন। মায়েদের দায়িত্ব দিলাম। পালাতে দেবেন না, যাঁরা ফলস্ ভোট দিয়ে পালানোর চেষ্টা করবে।’‌

এছাড়া ইভিএম খারাপ করে দেবে বলেও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী ডিএ’‌র কথা চেপে রেখেছে নির্বাচন কমিশন বলেও অভিযোগ তাঁর। তাই সুর সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌ইভিএম মেশিন খারাপ করে দেবে। অনেক লাইন জীবনে দিয়েছেন। একটু অপেক্ষা করবেন। নতুন মেশিনে ভোট দেবেন। চিপ ঢুকিয়ে রেখে দেবে। চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছি বাজেটে। এখন ইলেকশনে ব্যস্ত। আমাকে না জানিয়ে ওটা ইলেকশন কমিশনকে ফাইনান্স সেক্রেটারি পাঠিয়েছেন। আর ইলেকশন কমিশন চেপে রেখে দিয়েছে। নয়তো অনেক দিন আগে আপনারা পেয়ে যেতেন ২৫ পার্সেন্টের মতো। কিন্তু এই মাসেই আপনারা মাইনের সঙ্গে ওই টাকা আপনারা পেয়ে যাবেন। আমরা কথা দিচ্ছি। আমরা দুরন্ত খেলা খেলি। আমাদের হারানো সহজ নয়।’‌

বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

সুজি বা বেসন নয়, মাত্র ১০ মিনিটে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পাউরুটির হালুয়া

হারিয়ে যাওয়া স্বাদ ফিরবে পাতে, বানিয়ে নিন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা  

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের