‘‌মিথ্যাচার লগ্নে যাদের জন্ম তারা সবসময়ই মিথ্যাই বলবে’‌, গঙ্গাসাগর সেতু শিলান্যাস করে তোপ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: কদিন আগে বিজেপির পক্ষ থেকে গঙ্গাসাগরে সভা করতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে এসে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করে নানা কথা বলেছিলেন তিনি। সেখানে আজ, সোমবার গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে নাম না করে বিজেপি এবং বিরোধী দলনেতাকে ফিরিয়ে দিলেন পাল্টা নিশানা। এই সরকার কাজ করে দেখায়, মুখে শুধু কথা বলে না বলেও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই গঙ্গাসাগর সেতু তৈরির ফলে মানুষকে আর জল পেরিয়ে যাতায়াত করতে হবে না। খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিকে দীর্ঘদিনের দাবির অবসান হয়ে গেল এই সেতুর জেরে। তীর্থযাত্রী ও স্থানীয় মানুষের স্বপ্নের মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১,৭০০ কোটি টাকা ব্যয়ে ৪.৭৫ কিমি দৈর্ঘ্যের চার লেনের এই সেতু তৈরি এখন সময়ের অপেক্ষা। এখানেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আমরা শুধু মুখে বলি না। কাজে করে দেখাই। হাজারও প্রতিকূলতা রয়েছে এখানকার মানুষের। তাই এই গঙ্গাসাগর সেতু নির্মাণ জরুরি ছিল।’‌ বারবার কেন্দ্রীয় সরকারকে বলেও মেলেনি অনুদান। এমনকী মেলেনি জাতীয় মেলার তকমাও। সেখানে এই গঙ্গাসাগর সেতুর শিলান্যাস বিধানসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে পৌষ সংক্রান্তির আগে গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপ পৌঁছন মুখ্যমন্ত্রী। মেলা–পরিকাঠামো ও নিরাপত্তা খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অনুষ্ঠানে ২ হাজার ৩২৪ কোটি ৩০ লক্ষ টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌সেতু নির্মাণ হলে একদিকে যেমন স্থানীয় প্রায় ৩ লক্ষ মানুষের যাতায়াতের সুবিধা হবে তেমনই দেশব্যাপী পর্য়টকদের জন্যও সুবিধা হবে। সময়, খরচ সবই বাঁচবে। যাদের মিথ্যেবাদী লগ্নে জন্মগ্রহণ তারা সারাজীবন মিথ্যা কথাই বলে যাবে। কদিন আগে এখানে এসে মিথ্যা কথা বলে গিয়েছে। আমি ক্ষমা করে দিয়েছি। কারণ মিথ্যাচার, দুরাচার, অনাচার, অত্যাচার নিয়ে ওরা ভাল থাকুক। আমরা শুধু কাজ করে যাব মানুষের জন্য। এটাই হবে জবাব।’‌

এছাড়া গঙ্গাসাগরের সেতু শিলান্যাসের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। মুড়িগঙ্গা পারাপারের অনিশ্চয়তা দীর্ঘদিন ধরেই বড় সমস্যা। এখনও ভেসেলের উপরেই নির্ভরতা, জোয়ার–ভাটায় মাঝেমধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়ে সাগরদ্বীপ। এই গঙ্গাসাগর সেতু হয়ে গেলে তা আর হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌ওরা কোনওদিন পাঁচালি পড়েনি। আবার মুখে বড় বড় কথা। আবার আমাদের কটাক্ষ করছে। আমরা মুখে বলি না, কাজে করে দেখাই। ২০১১ সালের পর আমরা উন্নত করেছি। এখন একাধিক হেলিপ্যাড তৈরি হয়েছে। কত জেটি তৈরি হয়েছে। গঙ্গাসাগর মেলার দায়িত্বে থাকেন তিন থেকে চারজন মন্ত্রী। আমি নিজে নজরদারি করি। পর্যটকেরা যাতে এসে থাকতে পারেন, তার জন্য কুড়িটি কটেজ তৈরি করা হয়েছে। নাম রাখা হয়েছে গঙ্গান্ন।’‌

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের