‘‌সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে’‌, নানুরের সভা থেকে বিজেপিকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার বীরভূম জেলার নানুর বিধানসভা কেন্দ্র থেকে ঝোড়ো প্রচার করতে শুরু করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের ঘাসফুল শিবিরের প্রাথীদের সমর্থনে প্রচার করতে গিয়ে সুর সপ্তমে তুললেন তৃণমূলনেত্রী। আল–আমীন মডেল স্কুল পাপড়ি মাঠে তখন কানায় কানায় মানুষের ভিড়। আর সেখান থেকেই সুপ্রিম কোর্টের রায়ে নিজের খুশির অনুভূতি জানিয়েছেন তিনি। আর বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী।

এদিকে আজ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বহিরাগত ভোটারের নাম যেন ভোটার তালিকায় যুক্ত না হয়। সেটা দেখতে হবে নির্বাচন কমিশনকে। এই নিয়ে আগেই সোচ্চার হয়েছিলেন তৃণমূলনেত্রী। এবার সেটাই সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দেগে বলেন, ‘‌সব ধর্ম, বর্ণ, জাতি সকলের জন্য প্রকল্প করেছি। আমরা ভাগাভাগি করি না। বিজেপির মিথ্যে কথায় ভুলবেন?‌ যেগুলি সিপিএম আগে করত এখন বিজেপি করে। আমি কৃতজ্ঞ। এসআইআর নিয়ে মামলা করেছিলাম। ২২ লক্ষ নাম এখনও পর্যন্ত তুলতে পেরেছি। সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে। বহিরাগত নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। ভয় পাবেন না তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে। আগেও করেছে। ওদের লজ্জা করে না।’‌

অন্যদিকে মানুষের উপর অনেক অত্যাচার করেছে বিজেপি বলে সুর সপ্তমে তোলেন তৃণমূল সুপ্রিমো। বারবার লাইনে দাঁড় করিয়েছে মানুষকে। তাই এবার বিজেপিকে বেলাইন করার ডাক দেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন এবং বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌আজ আমি খুশি। সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে। পদ্ম ফুলের বস্তা দিয়ে ফর্ম ৬ জমা করে বাইরে নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আমি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম। আমি যত দূর জেনেছি ২২ লক্ষের নাম আমরা এখনও পর্যন্ত তুলতে পেরেছি। ১৮ লক্ষ বাদ আছে, তাঁদের প্রত্যেককে আপিল করতে হবে। ট্রাইবুনালে যেতে হবে। খরচ আমরা দেব।’‌

এছাড়া বিজেপি এবং নির্বাচন কমিশনের ষড়যন্ত্র ও পরিকল্পনা ফাঁস করে দিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। ইভিএম থেকে মনোনয়ন সর্বত্র নজর রাখতে বললেন মুখ্যমন্ত্রী। কারণ প্রত্যেকটি পথে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং বিজেপির চক্রান্ত তুলে ধরে সতর্ক করেন, ‘‌ওরা মনোনয়ন বাতিল করার পরিকল্পনা করেছে। আবার ইভিএম মেশিনে কারচুপি করারও ছক কষেছে। বহিরাগত ভোটারদের ঢুকিয়ে ভোট করার ষড়যন্ত্র করেছে। এগুলি হতে দেবেন না। সতর্ক থাকবেন। ২০২৬ সালে এই বিজেপির পতন। যতই পাঠাও অবজার্ভার, শূন্য হবে বিজেপির দরবার।’‌

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো