আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি। নিজের এক্সহ্যান্ডেলে তিনি লিখেছেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর (Lalbahadur Shastri) মৃত্যুবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

চলতি বছর প্রাক্তন প্রধানমন্ত্রী ৫৯ তম মৃত্যুবার্ষিকী। গোটা দেশবাসীর কাছে সাধারণ জীবন যাপন এবং উচ্চ চিন্তা ভাবনার দৃষ্টান্ত রেখে গিয়েছেন তিনি। ১৯৬৪ সালের ৯ জুন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী পদে বসেছিলেন তিনি। ১৯৬৬ সালের এই ১১ জানুয়ারিতেই মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। খুব বেশি সময়ের জন্য প্রধানমন্ত্রীর পদে তিনি ছিলেন না। কিন্তু কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় তা তিনি শিখিয়ে গিয়েছেন শেষ নিশ্বাস পর্যন্ত।

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুটাও রহস্যজনক বলেই মনে করা হয়। ১৯৬৩ সালের ১০ জানুয়ারি লাল বাহাদুর শাস্ত্রী পাকিস্তানের সঙ্গে চুক্তি করছিলেন। সেই চুক্তি তাসখন্দ চুক্তি নামে পরিচিত। ওই চুক্তি হবার ১২ ঘণ্টার মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু হয় লাল বাহাদুর শাস্ত্রীর। মৃত্যুর পর ৫৯ বছর কেটে গেল রহস্য রয়ে গিয়েছে রহস্যেই। হৃদরোগে মৃত্যু হয়েছিল তাঁর, না তাঁকে বিষ দেওয়া হয়, এই প্রশ্নের উত্তর আজও মেলেনি।

শাস্ত্রী ১৯০৪ সালে মুঘলসরাইতে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের কয়েকবছর বাদে বাবাকে হারান তিনি। শাস্ত্রী তাঁর শৈশবের বেশিরভাগ সময়ই মায়ের আত্মীয়-স্বজনদের সঙ্গে নিম্নমধ্যবিত্ত পরিবেশে কাটিয়েছেন। সাধারণভাবে জীবনযাপন করেছেন তিনি। তাঁর জন্মের পদবি থেকে ‘বর্মা’ শব্দটি বাদ দিয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা পাকা ধানে, মাথায় হাত কৃষকদের

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

লুঙ্গি বিতর্কে নয়া মোড়, ভোটারদের অধিকার রক্ষায় অভিনব উদ্যোগ তৃণমূলের

স্ট্রং রুমে সিসিটিভিতে ‘গোলযোগ’ অভিযোগে সরব তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস

অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছেন অধীর চৌধুরী, বহরমপুর পুরসভাকে হুঁশিয়ারি কংগ্রেস প্রার্থীর

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ