পাহাড়ে অশান্তি বরদাস্ত নয়, কড়া বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিং সরস  মেলা তিনি উদ্বোধন  করেন। আর সেখান থেকেই একাধিক ইস্যু নিয়ে সরব হন মমতা। পাহাড়ের অশান্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন,’ আমরা পাহাড়ে শান্তি চাই, অশান্তি বরখাস্ত নয় ।’

শুধু তাই নয়  এদিন নাম না করেই বিজেপিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভোটের সময় ভোট নিয়ে  চলে যায়।  মিথ্যে প্রতিশ্রুতি দেয়। আর  শুধু  টাকা বিলি করে। ভোট শেষ হলেই কোন  উন্নয়ন হয়  না । ‘তিনি রেলমন্ত্রী থাকাকালীন ঘুম স্টেশন, দার্জিলিং স্টেশন ও টয় ট্রেনের যে উন্নতি হয়েছে সেই কথাও মনে করিয়ে দেন এদিনের অনুষ্ঠান থেকে।

পাশাপাশি   রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর ভূয়সী প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি  বলেন, “আমাদের রাজ্যে এখন স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লাখ, অন্য কোনও রাজ্যে তা  নেই।  স্বনির্ভর গোষ্ঠীর জন্য ১ লাখ ১০ হাজার কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করেছে রাজ্য। জিটিএ এলাকায় ইতিমধ্যে ১১ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। পাহাড়ের কুটির শিল্প বিশ্ব দরবারে পৌঁছাতে হবে ।‘  অন্যদিকে এদিন সরস মেলার অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন , ২০২৫ সালে জানুয়ারি মাসে ফের  উত্তরবঙ্গে আসবেন  । কারণ,  আর সেইসময়  নেতাজি জন্ম জয়ন্তী পালন করা হবে। বলা বাহুল্য, এই প্রথম নয় প্রায় প্রতিবছরই মুখ্যমন্ত্রী নেতাজি জন্ম জয়ন্তী পালনে পাহাড় সফরে যান।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির