‘বাংলাদেশের  অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা’, বিস্ফোরক মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে ফের আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘হিন্দুদের উপর নির্যাতন কখনই মেনে নেব না। বাংলাদেশের সংখ্যালঘু যারা ফিরতে চান, বর্ডার খোলাই রয়েছে, ভিসাও পাওয়া যাচ্ছে। ফলে তাঁরা যেন দ্রুত ফিরে আসেন।‘

সেইসঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো বেশ কিছু ভিডিও নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে একদল। বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে।‘ পাশাপাশি ফের আরও একবার মমতা জানিয়ে দিলেন, বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্রের আওতায়। তাই সেই নিয়ে  সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে ।

উল্লেখ্য, বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বাংলাদেশকে আমরা ভালোবাসি । ওই দেশের এই ঘটনায়  আমরা দু:খিত, মর্মাহত। আমরা কেউই ঘটনাকে সমর্থন করছি না।  কোনও ধর্মের উপরই অত্যাচার মানি না। যে-ই সরকারে থাকুক না কেন, কেন্দ্র সরকারের অবস্থানকে সমর্থন করি ।‘ আর এদিন দিঘা থেকে বাংলাদেশ ইস্যুতে নিজেদের অবস্থান একই রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, মৃত ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক